31 views

1 Answers

ভোগ মানে

ভোগ [ bhōga ] বি. 1 সুখ-দুঃখ আরাম প্রভৃতির অনুভূতি (সুখভোগ, দুর্ভোগ); 2 পরিণাম সহ্য করা (কর্মভোগ, ফলভোগ); 3 উপভোগ (বিষয়ভোগ, ভোগে লাগা); 4 ইন্দ্রিয়সুখ, ধনৈশ্বর্য (ভোগবাসনা, ভোগতৃষ্ণা); 5 উপভোগের বা ভোজনের বস্তু (সত্যনারায়ণের ভোগ); 6 সাপের ফণা; 7 সাপ;[সং. √ ভুজ্ + অ]।;ভোগতৃষ্ণা, ভোগপিপাসা বি. সুখ ও ঐশ্বর্য ভোগ করার প্রবল ইচ্ছা।;ভোগদেহ বি. (হিন্দু মতে মৃত্যুর পরে প্রেতপিণ্ড লাভের পর) জীবাত্মার সূক্ষ শরীর।;ভোগবতী বি. (স্ত্রী.) পাতালের গঙ্গা।;ভোগবিলাস বি. পার্থিব সুখ ও ধন-ঐশ্বর্য ভোগ।;ভোগরাগ বি. দেবতার বিবিধ নৈবেদ্য ও সানুরাগ পূজাবন্দনাদি।;[ভোগ্‌] (বিশেষ্য) ১ সুখ দুঃখ ইত্যাদির অনুভূতি (সুখভোগ)। ২ ক্লেশাদি সওয়া; দুর্ভোগ; ভোগান্তি (রোগভোগ; এতো ভোগও কপালে ছিল)। ৩ উপভোগ (বিষয় ভোগ, ভোগে আসা)। ৪ ইন্দ্রিয় সেবা (ভোগবিলাস)। ৫ (হিন্দুদের) দেবতাকে নিবেদিত ভোজ্য বস্তু; নৈবেদ্য। ৬ সাপ। ৭ সাপের ফণা। ভোগগৃহ (বিশেষ্য) ১ বাসগৃহ; শয়নগৃহ। ২ হিন্দু দেবতার ভোগ দেওয়ার ঘর। ভোগতৃষ্ণা, ভোগপিপাসা (বিশেষ্য) সুখ বা বিষয় ভোগ দখল করার পূর্ণ অধিকার রয়েছে এমন (পুত্র-পৌত্রাদিক্রমে ভোগদখলাধিকার-মনোজ বসু)। ভোগদেহ (বিশেষ্য) মরণের পর যে সূক্ষ্ম দেহ কর্মফল ভোগ করে। ভোগপাল (বিশেষ্য) ধনরক্ষক। ভোগবিলাস (বিশেষ্য) সুখ ও ঐশ্বর্য ভোগ। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্‌+অ(ঘঞ্‌)};

31 views