1 Answers
সেবন মানে
[শেবন্] (বিশেষ্য) ১ ঔষধাদি বা মাদক দ্রব্য সেবন (ঔষধসেবন, অহিফেন সেবন)। ২ উপভোগ (বায়ু সেবন)। ৩ সেবা; শুশ্রুষা। সেবনীয়, সেব্য (বিশেষণ) সেবার যোগ্য; সেবন করা উচিত এরূপ। সেবমান (বিশেষণ) সেবারত; সেবন করছে এমন। সেবিত (বিশেষণ) ১ সেবা বা পরিচর্যা প্রাপ্ত। ২ পূজিত। ৩ উপাসিত। ৪ আশ্রিত। সেবিকা (স্ত্রীলিঙ্গ)। সেবী(- বিন্) (বিশেষণ) ১ সেবাকারী (অহিফেনসেবী)। ২ সেবক (সংস্কৃতিসেবী)। ৩ মোষামুদে। সেব্যমান (বিশেষণ) ১ সেবা করা হচ্ছে বা সেবা করা যায় এমন। ২ আরাধ্যমান। {(তৎসম বা সংস্কৃত) √সেব্+অন(ল্যুট্)};
15 views
Answered