1 Answers
মোটা মানে
মোটা [ mōṭā ] বিণ. 1 মাংসল, মেদবহুল (মোটা শরীর); 2 স্হূল, পুরু (মোটা কাপড়); 3 সরু বা মিহির বিপরীত (মোটা চাল); 4 ভারী (মোটা গলা); 5 ভোঁতা (মোটা বুদ্ধি); 6 অনেক, অধিক (মোটা লাভ, মোটা মাইনে, মোটা টাকা); 7 সহজ, সাধারণ (মোটা হিসাব); 8 নিপুণতাহীন, অসূক্ষ্ম (মোটা কাজ)।;[দেশি]।;মোটানো ক্রি. বি. মোটা হওয়া, স্হূলাঙ্গ হওয়া (সে খুব মুটিয়েছে)।;মোটামাথা বিণ. নির্বোধ, স্হূলবুদ্ধি।;মোটাসোটা বিণ. হৃষ্টপুষ্ট।;[মোটা] (বিশেষণ) ১ বেশি মাংসযুক্ত; মাংসল; মেদবহুল (মোটা দেহ)। ২ পুরু; স্থূল; মিহি নয় এমন (মোটা কাপড়)। ৩ ভারী; কর্কশ (মোটা গলা)। ৪ ভোঁতা (মোটা বুদ্ধি)। ৫ মস্ত বড় (মোটা খরচ)। ৬ সাধারণ (মোটা কথা)। ৭ নিপুণতাশূন্য; অসূক্ষ্ণ; স্থূল (মোটা কাজ)। মোটানো (ক্রিয়া) মোটা বা স্থূলাঙ্গ হওয়া; শরীরে মেদ মাংস বেড়ে যাওয়া। মোটা নজর ⇒ নজর। মোটা সোটা (বিশেষণ) স্থূলকায়; হৃষ্টপুষ্ট। {মোট+আ};