2 Answers

মোগল, মুঘল মানে

[মোগোল্‌, মুঘোল্‌] (বিশেষ্য) ১ মঙ্গোলিয়া নামক দেশের অধিবাসী। ২ পাকভারতীয় মুসলমানদের শ্রেণিবিশেষ। মোগলাই (বিশেষণ) ১ মোগলের মধ্যে প্রচলিত (এই মোগলাই রান্না ক্রমে ক্রমে ভারতবর্ষের তাবৎ মাংসখেকোদের ভিতর ছড়িয়ে পড়ে-সৈয়দ মুজতবা আলী)। ২ মোগলসুলভ। ৩ মোগল সম্পর্কিত। মোগলাই খানা (বিশেষ্য) মোগলদের খাদ্য (রীতিমত মোগলাই খানা হুকুম করিলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) মুগল};

35 views
মোগল শব্দের অর্থ বিজয়ী। শব্দটি এসেছে “মঙ্গোল”শব্দ থেকে। মধ্যযুগে তাতাররা মোঙ্গল নামে পরিচিত ছিল। দ্বিগবিজয়ী চেঙ্গিস খান নিজে সর্বপ্রথম মোঙ্গল(বিজয়ী) নামধারণ করেন।
35 views