1 Answers
ভুল মানে
ভুল [ bhula ] বি. 1 ভ্রম, ভ্রান্তি (বইখানা ভুলে ভরা); 2 বিস্মৃতি (ডালে নুন দিতে ভুল হয়েছে); 3 প্রলাপ (ভুল বকা); 4 অযথার্থ ধারণা (বন্ধুকে শত্রু বলে ভুল করা)।;☐ বিণ. 1 ভ্রান্ত, ভ্রমপূর্ণ (ভুল কথা); 2 বেঠিক (ভুল লোক, ভুল অঙ্ক); 3 অযথার্থ (ভুল খবর)।;[< সং. √ হ্বল্]।;ভুলচুক, ভুলভ্রান্তি বি. ছোটোবড়ো ভুল; ছোটোখাটো ভুল; অনবধানতা।;ভুল বোঝাবুঝি বি. পরস্পরের মধ্যে বোঝাপড়ার ঘাটতি।;ঠিকে ভুল (অপ্র.) যোগে ভুল।;[ভুল্] (বিশেষ্য) ১ ভ্রম; ভ্রান্তি; প্রমাদ (প্রবন্ধটি ভুলে ভরা)। ২ বিস্মৃতি; বিস্মরণ; মনে না থাকা (ঘর বন্ধ করতে ভুল হয়ে গেছে)। ৩ প্রলাপ; মিথ্যা বকা।□(বিশেষণ) ১ ভ্রান্ত; অযথার্থ ধারণা (শত্রুকে মিত্র বলে ভুল করা)। ২ বেঠিক; ঠিক বা নির্ভুল নয় এমন (ভুল অঙ্ক)। ভুলচুক, ভুলভ্রান্তি (বিশেষ্য) নানা প্রকার ভুল; বিবিধ ভ্রান্তি। ভুলভাঙা (ক্রিয়া) ভুল ধারণা দূর হওয়া। ঠিকেভুল (বিশেষ্য) ১ যোগ দিতে ভুল। □(বিশেষণ) করতে অভ্যস্ত থাকা সত্ত্বেও ভুল করে এমন। {তৎসম বা সংস্কৃত ভ্রম>ভুল্ল>ভুল};