18 views

5 Answers

মাল ২ মানে

[মাল্‌] (বিশেষ্য) উন্নত ক্ষেত্র; উঁচু জমি। মালভূমি (বিশেষ্য) যে উন্নত বিশাল ক্ষেত্রের চারদিকের ভূমি যথেষ্ট নিচু। {(তৎসম বা সংস্কৃত) √মা+র(রন্‌)>(নিপাতনে)};

18 views

মাল ৩ মানে

[মাল্‌] (বিশেষ্য) কুস্তিগির; মল্লযোদ্ধা; বাহুযোদ্ধা। মালকোঁচা, মালকাছা (বিশেষ্য) দুই পায়ের মধ্য দিয়ে পেছনে গোঁজা ধুতি লুঙ্গি প্রভৃতির কোঁচা (তাহবন্দ উল্টাইয়া মালকাছা মারে-আবুল মনসুর আহমদ)। মাল-সাট (বিশেষ্য) ১ মালকোঁচা। ২ আস্ফালন; তাল ঠোকা। {(তৎসম বা সংস্কৃত) মল্ল>};

18 views

মাল ৪ মানে

[মাল্‌] (বিশেষ্য) মদ (মাল খেয়ে ওরা বে-সামাল হয় মোরাকাসি আর হাঁচি-কাজী নজরুল ইসলাম)। মাল-টানা (ক্রিয়া) (ব্যঙ্গার্থ) মদ খাওয়া; মদ্য পান করা। {(ফারসি) মাল};

18 views

মাল ৫ মানে

(পদ্যে ব্যবহৃত) [মাল্‌] (বিশেষ্য) মালা (মুকুতার মাল-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) মাল্য> (প্রাকৃত) মল্ল>মাল};

18 views

মাল ৬ মানে

[মাল্‌] (বিশেষ্য) ১ ক্রয়বিক্রয়ের দ্রব্য; ব্যবসায়ের জিনিস; পণ্যদ্রব্য (দোকানের মাল)। ২ জিনিসপত্র; দ্রব্য; পদার্থ (মাল-গাড়ি)। ৩ ধনসম্পদ (সামলায় মাল মালওয়ালা-কাজী নজরুল ইসলাম)। ৪ রাজস্ব; খাজনা; কর (মালগুজার)। ৫ সরকারের খাজনা দেওয়া জমি। মাল কাটা (ক্রিয়া) পণ্যদ্রব্য বিক্রি হওয়া। মালক্রোক (বিশেষ্য) অস্থাবর সম্পত্তি আটক। মালখানা (বিশেষ্য) ১ বহু মূল্যবান ধনসম্পদ রাখার কক্ষ; ধনাগার; ধনকোষ। ২ খাজনাখানা (আাঁটা আঁটি সেই গড়ে থাকে মালখানা-ভারতচন্দ্র রায়গুণাকর)। মালগাড়ি, মালগাড়ী (বিশেষ্য) বিবিধ দ্রব্য বহনকারী যান; মালবহনকারী রেলগাড়ি। মালগুজার (বিশেষ্য) যে রাজস্ব বা খাজনা দেয়; জমির মালিক। মালগুজারদার (বিশেষ্য) যে মালগুজারি বা খাজনা দেয়। মালগুজারি (বিশেষ্য) ভূমিকর; খাজনা; রাজস্ব (হাল গরু ক্রোক আকালের কালে করিতেও মালগুজারি-সত্যেন্দ্রনাথ দত্ত)। মালগুদাম (বিশেষ্য) যে ঘরে নানাবিধ মালপত্র রাখা হয়। মালজমি (বিশেষ্য) যে জমির খাজনা স্থির করা হয়েছে। মালজামিন (বিশেষ্য) ১ সম্পত্তির জামিন বা প্রতিভূ। ২ জমিন হিসেবে গচ্ছিত সম্পত্তি। মালদার (বিশেষণ) সম্পদশালী; ধনবান; ধনী। মালপত্র (বিশেষ্য) জিনিসপত্র; নানা দ্রব্য। মালমসলা (বিশেষ্য) উপাদান; উপকরণ; কোনো দ্রব্য প্রস্তুত করতে যে সমস্ত দ্রব্যের প্রয়োজন হয় (যিনি সভ্য হবেন তিনি সভ্যতার মালমসলা নিজের খরচেই যোগাবেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। মালমাত্তা (বিশেষ্য) ১ ধনসম্পদ; জিনিপত্র। ২ অস্থাবর সম্পত্তি। {(আরবি) মাল্‌};

18 views