1 Answers

মানুষ মানে

মানুষ [ mānuṣa ] বি. 1 হোমো সাপিয়েনস প্রজাতির প্রাণী, মনুষ্য, নর (মানুষ মরণশীল); 2 ব্যক্তি (মেয়েমানুষ, মনের মানুষ)।;☐ বিণ. 1 মনুষ্য সম্বন্ধীয়; 2 মনুষ্যচিত গুণসম্পন্ন আবার তোরা মানুষ হ’: দ্বি. রা.); 3 লায়েক (তুমি খুব মানুষ হয়ে গেছ ভাবছ বুঝি?); 4 লালনপালনদ্বারা বর্ধিত বা বয়ঃপ্রাপ্ত (ছেলে মানুষ করা)।;[সং. মনু (+ষ) + অ]।;মানুষিক বিণ. মনুষ্যসম্বন্ধীয়; মনুষ্যচিত (অমানুষিক)।;মানুষখেকো বিণ. মানুষ খায় এমন।;☐ বি. মানুষ খায় এমন বাঘ।;মানুষজন বি. লোকজন।;মানুষী বিণ. মানুষসুলভ (‘একটি স্মৃতির মানুষী দুর্বলতা’: সু. দ.)।;বি. (স্ত্রী.) নারী।;মানুষকরা ক্রি. বি. লালনপালন করে বড়ো করে তোলা।;মানুষ হওয়া ক্রি. বি. 1 প্রতিপালিত হওয়া (মামাবাড়িতে মানুষ হয়েছে); 2 মনুষ্যচিত গুণের অধিকারী হওয়া।;মানুষের মতো মানুষ — আদর্শ মানুষ, যে ব্যক্তি মনুষ্যোচিত সমস্ত গুণের অধিকারী।;[মানুশ্‌] (বিশেষ্য) ১ মানব; মনুষ্য; লোক; জন; নৃ; নর; আদমসন্তান। ২ ব্যক্তি (মনের মানুষ)। □(বিশেষণ) ১ মনুষ্য সম্পর্কীয়; মানবীয়। ২ মানবীয় গুণসম্পন্ন (মানুষের মতো মানুষ)। ৩ লালন পালন দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত (ছেলে মানুষ করা)। ৪ লায়েক; বয়ঃপ্রাপ্ত; সাবালক (মানুষ হওয়া)। মানুষী (স্ত্রীলিঙ্গ)। মানুষিক (বিশেষণ)১ মনুষ্যকৃত; মানুষ দ্বারা রচিত বা সম্পন্ন। ২ মনুষ্য সম্পর্কিত; মনুষ্য সম্বন্ধীয়। মানুষ করা (ক্রিয়া) প্রতিপালন করা। মানুষ হওয়া (ক্রিয়া) ১ প্রতিপালিত হওয়া। ২ মানুষের উপযুক্ত গুণসম্পন্ন হওয়া। মানুষের মতো মানুষ (বিশেষ্য) আদর্শ ব্যক্তি (মানুষের মতো মানুষ হও)। {(তৎসম বা সংস্কৃত) মনু+য=মনুষ্য ‘ষ’ আগম};

18 views