1 Answers
হিরণ্য মানে
[হিরোন্নো] (বিশেষ্য) ১ সুবর্ণ; স্বর্ণ; সোনা (একখানি রৌপ্য পীত হিরণ্য অঞ্চল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ রৌপ্য। ৩ ধন। ৪ কড়ি। ৫ ধুতুরা। হিরণ্যকশিপু (বিশেষ্য) হিন্দুপুরাণে দৈত্যরাজ বিশেষ যাঁর পুত্র প্রহলাদ। হিরণ্যগর্ভ (বিশেষণ) স্বর্ণপূর্ণ; সোনায় ভরা। ¨ (বিশেষ্য) ১ হিন্দু দেবতা ব্রহ্মা । ২ বেদোক্ত সৃষ্টির প্রথম পুরুষ। হিরণ্যদ (বিশেষ্য) ১ রত্নাকর; সমুদ্র। ¨ (বিশেষণ) সুবর্ণদাতা। হিরণ্যদা (বিশেষ্য) পৃথিবী। হিরণ্যনাভ (বিশেষ্য) মৈনাক নামক পর্বত। হিরণবাহ (বিশেষ্য) শোণ নদ। হিরণরেতা, হিরণরেতাঃ (বিশেষ্য) ১ অগ্নি। ২ সূর্য। ৩ হিন্দু দেবতা শিব। {(তৎসম বা সংস্কৃত) √হর্ষ্+অন্য(কন্যন্)};
16 views
Answered