15 views

2 Answers

সাধ মানে

সাধ [ sādha ] বি. 1 কামনা, অভিলাষ (মনের সাধ, সাধের মানবজন্ম); 2 শখ (সাধ মিটানো); 3 স্বিচ্ছা (সাধ করে ধরা দেওয়া); 4 গর্ভিণীর স্পৃহানুযায়ী খাদ্য ইত্যাদি দানের উত্সব, দোহদ (সাধভক্ষণ, সাধ দেওয়া)।;[সং. শ্রদ্ধা]।;সাধভক্ষণ বি. গর্ভিণীর ইচ্ছানুযায়ী খাদ্য খাওয়ানোর অনুষ্ঠানবিশেষ।;সাধে ক্রি-বিণ. সাধ করে, স্বেচ্ছায় (‘সাধে কি বাবা বলে’)।;[শাধ্‌] (বিশেষ্য) ১ আকাঙ্ক্ষা; ইচ্ছা; স্পৃহা (ললিতার থিয়েটার দেখিবার সাধ লোপ পাইল-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ শখ (সাধের তরণী আমার-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ আদরযত্নের (সাধের ছেলেমেয়ে)। ৪ হিন্দু সমাজে গর্ভিণীর আকাঙ্ক্ষা অনুযায়ী ভোজনের উৎসববিশেষ; দোহদ (সাধ ভক্ষণ; সাধ দেওয়া)। সাধ-আরমান (বিশেষ্য) ইচ্ছা ও আহ্লাদ (মেয়েকে আনে সাধ-আরমান করে-কাজী নজরুল ইসলাম)। সাধে (ক্রিয়াবিশেষণ) সাধ করে; ইচ্ছাকৃতভাবে (সাধে কি বিগড়ায়)। {(তৎসম বা সংস্কৃত) শ্রদ্ধা};

15 views

সাধ ২ মানে

[শাধু] (বিশেষণ) ১ ধার্মিক; ধর্মপরায়ণ (সাধু লোক)। ২ ভদ্ররীতিসঙ্গত; শিষ্ট (সাধু ভাষা)। ৩ উত্তম (সাধু আচরণ) ৪ সুষ্ঠু; উচিত; উপযুক্ত; যথাযোগ্য (সাধু প্রয়োগ)। ৪ সুদখোর। □ (বিশেষ্য) ১ ফকির; সন্ন্যাসী। ২ বণিক। সাধুগিরি (বিশেষ্য) ধার্মিকতা বা সাধুতার ভান। সাধুতা (বিশেষ্য) ১ সততা। ২ ধার্মিকতা। সাধুনি/সাধুনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)সাধুর বা সওদাগরের স্ত্রী; সন্ন্যাসিনী। সাধুবাদ (বিশেষ্য) ১ প্রশংসাবাদ; প্রশংসাবাচক শব্দ (যুক্ত কণ্ঠে সাধুবাদ প্রদান করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সাধু সাদু উক্তি। সাধুভাষা (বিশেষ্য) মার্জিত লেখা বা ভাষা। চলতি বা কথ্য ভাষা (বিপরীতার্থক শব্দ)। সাধু সাধু (বিশেষ্য) বাহবা; প্রশংসা (তোমার গান্ধার নাচগানের জন্যে সাধু শুনতে চাও-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। সাধু সাবধান (আলঙ্কারিক) ভবিষ্যৎ বিপদ সম্পর্কে সতর্ক থাকার ইঙ্গিত; ভাবী বিপদ সম্পর্কে সতর্কীকরণ। {(তৎসম বা সংস্কৃত) √সাধ্‌+উ(উণ্‌)};

15 views