2 Answers
হাম ২, হম ২ মানে
[হাম্, হম্] (সর্বনাম) (মধ্যযুগীয় বাংলা) আমি (আজু রজনী হম ভাগে গমায়ল-বিদ্যাপতি)। হামবড়া, হামবড় (বিশেষণ) ১ আমিই সর্বাপেক্ষা বড়; সর্বেসর্বা। ২ আত্নগর্বী; অহঙ্কারী।হাম বড়াই (বিশেষ্য) আমি বড় এই ভাব; আত্নম্ভরিতা; অহমিকা; অহঙ্কার(হামবড়াই এর সংহিতা কোড বেবাক কাটে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অহং};
হাম ৩, হম ২ মানে
[হাম্, হম্] (বিশেষণ) সমান; সম। হামছায়, হামছায়া (বিশেষ্য) প্রতিবেশী (হামছায়া কারো অনাহারে যদি রহে-তালিম হোসেন; মাটির মানুষ সে তবু তার হামছায়া জিবরিল-গোলাম মোস্তফা)। হামদম (বিশেষ্য) ১ বন্ধু। ২ প্রেমিক। ৩ সাথী। হামদর্দি, হমদর্দী (বিশেষ্য) সমবেদনা (মানুষের হামদর্দীতে তার অদেয় কিছুই নাই-তালিম হোসেন)। ¨ (বিশেষণ) সমবেদনাকারী; সমব্যথী; সহানুভূতিশীল। হামদিল (বিশেষ্য) সখা। হামরাহী, হমরাই (বিশেষ্য) (বিশেষণ) সহযাত্রা, সহযাত্রী। {(ফারসি) হম্};