1 Answers
ব্যুৎপত্তি মানে
[বুত্পোত্তি] (বিশেষ্য) ১ শাস্ত্রে বিশেষ পাণ্ডিত্য। ২ জ্ঞান; বোধ; অভিজ্ঞতা। ৩ পারদর্শিতা। ৪ বিশেষ উৎপত্তি। ৫ (ব্যাকরণ) শব্দের প্রকৃতি প্রত্যয়াদি বিশ্লেষণপূর্বক গঠন বিচার। ব্যুৎপন্ন (বিশেষণ) ১ শাস্ত্রজ্ঞান সম্পন্ন। ২ জ্ঞানী। ৩ (ব্যাকরণ) প্রকৃতি প্রত্যয়াদির সাহায্যে উৎপন্ন। ব্যুৎপাদক (বিশেষণ) ব্যুৎপত্তিদানকারী। ব্যুৎপাদিকা, ব্যুৎপাদিত (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ব্যুৎপন্ন হয়েছে এমন; প্রকৃতি প্রত্যয়াদির সাহায্যে উৎপাদিত। ব্যুৎপাদ্য (বিশেষণ) ব্যুৎপত্তি নির্ণয় করতে হবে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+উৎপত্তি};
6 views
Answered