1 Answers

সাক্ষী (-ক্ষিন্‌) মানে

[শাক্‌খি] (বিশেষণ) ১ কোনো বিষয় বা ঘটনা প্রত্যক্ষকারী। ২ প্রত্যক্ষদর্শী; স্বয়ংদ্রষ্টা; প্রমাণ (এই মোকদ্দমার সাক্ষী দশজন)। সাক্ষীগোপাল (বিশেষ্য) নিষ্ক্রিয় দর্শক (তাহার সহধর্মিণী, তৎকালে, সাক্ষীগোপালস্বরূপ ছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সাক্ষীসাবুদ (বিশেষ্য) ঘটনাদির প্রত্যক্ষকারী এবং প্রমাণাদি, সাক্ষী-প্রমাণাদি (এইভাবে সাক্ষীসাবুদ-দলিল-দস্তাবেজ আরম্ভ হবে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) সাক্ষাৎ+ইন্‌(ইনি)};

6 views