1 Answers

সহবত, সহবৎ, সোহবত মানে

[সহোবত্‌, সহোবৎ, সোহোবত্‌] (বিশেষ্য) ১ সংসর্গ; সঙ্গ; সাহচর্য; সংসর্গ থেকে প্রাপ্ত জ্ঞান; তবিয়ত (তোমাকে সহবত শিক্ষা দেওয়া আবশ্যক-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সান্নিধ্য (খুশী হালে আছি আমি বিবির সহবতে-সৈয়দ হামজা)। ৩ সভ্যতা; ভব্যতা (আমাদের পাড়াগেঁয়ে ছেলেদের শিক্ষাই বা কি আর সহবতই বা কি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ নিয়ম-কানুন; পদ্ধতি (গুছাইয়া খাইতে জানে না বলিয়া দাদামশায় তাকে খাইতে সহবত শিক্ষা দেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৫ যৌন-মিলন। সহবত দুরস্ত (বিশেষণ) শালীনতা ও রুচিসম্পন্ন; পরিস্কার-পরিচ্ছন্ন (সহবতদুরস্ত ভাল কাপড়-জামা পরে হাজির হবার হুকুম হল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। সহবতি, সহবতী (বিশেষ্য) (বিশেষণ) ১ (বিরল) সর্বদা নিকটে থাকে এমন; অন্তরঙ্গ (চক্রবর্তী গোপাল দেখান সহবতি রায় বকসী মদন গোপাল মহামতি-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ (বিরল) সংক্রান্ত; সম্বন্ধীয় (সহবতী হিসাবনিকাশে বাজে দফা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) সোহবত};

16 views