1 Answers
ব্যক্তি মানে
ব্যক্তি [ byakti ] বি. 1 লোক, মানুষ; 2 প্রকাশ (অভিব্যক্তি, ভাবব্যক্তি); 3 (দর্শনে) বিশেষ, ব্যষ্টি, অ-সামান্য, individual (বি.প.);[.সং বি. + ব্যক্তিঅন্জ্ + তি]।;ব্যক্তিক বিণ. 1 ব্যক্তিবিশেষ-সংক্রান্ত (ব্যক্তিক আচরণ); 2 ব্যক্তির স্বকীয় বিশেষত্বের মধ্যে প্রকাশিত, individual (বি. প.) কেন্দ্রিক বিণ. সমাজের বদলে ব্যক্তিই প্রাধান্য পায় এমন, individualistic.;ব্যক্তিগত বিণ. ব্যক্তিবিশেষ-সংক্রান্ত (ব্যক্তিগত সচিব)।;ব্যক্তিতন্ত্র, ব্যক্তিবাদ বি. সাতন্ত্র্যবাদ, সমাজ অপেক্ষা ব্যক্তিই বড়ো এই মতবাদ বা নীতি।;ব্যক্তিতা বি. ব্যক্তির বিশেষত্ব, individuality (বি. প.)।;ব্যক্তিত্ব বি. ব্যক্তির স্বাভাবিক বৈশিষ্ট্য, personality;ব্যক্তিত্বব্যঞ্জক বিণ. ব্যক্তির স্বকীয় বৈশিষ্ট্য-প্রকাশক।;ব্যক্তিত্বশালী, ব্যক্তিত্বসম্পন্ন বিণ. ব্যক্তিগত বৈশিষ্ট্যের অধিকারী, ব্যক্তিত্ব আছে এমন।;ব্যক্তিপূজা বি. মহান বা অসাধারণ ব্যক্তিকে দেবতার মতো ভক্তি, personality cult, hero worship.;ব্যক্তিরূপ বি. ব্যক্তির বৈশিষ্টযুক্ত রূপ, ব্যক্তির স্বরূপ।;ব্যক্তিসত্তা বি. ব্যক্তির পারিপার্শ্বিক প্রভাবমুক্ত অস্তিত্ব, ব্যক্তির মূল বা বিশুদ্ধ অস্তিত্ব।;ব্যক্তিস্বাতন্ত্র্য বি 1 অন্য লোকের সঙ্গে পার্থক্যসূচক ব্যক্তিগত বৈশিষ্ট্য; 2 (বিরল) ব্যক্তির স্বেচ্ছাচারী আচরণের অধিকার।;ব্যক্তিস্বাধীনতা বি. ব্যক্তির স্বাধীন মতপ্রকাশ ও আচরণের অধিকার।;[ব্যাক্তি] (বিশেষ্য) ১ একক লোক; মানুষ। ২ বিশেষ; অসামান্য; ব্যষ্টি; individual। ৩ অভিব্যক্তি; প্রকাশ; প্রকটন। ব্যক্তিক, ব্যক্তিগত (বিশেষণ) ১ নির্দিষ্ট কোনো ব্যক্তির বৈশিষ্ট্যের অন্তর্গত (কোন আচরণই স্থানিক কালিক ও ব্যক্তিক প্রভাব নিরপেক্ষ নয়-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী। ২ ব্যক্তিবিশেষ বিষয়ক। ব্যক্তিতন্ত্র, ব্যক্তিবাদ (বিশেষ্য) অহংবাদ; স্বাতন্ত্র্যবাদ; যে নীতিতে সমাজ অপেক্ষা ব্যক্তিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ব্যক্তিতা (বিশেষ্য) ব্যক্তির বিশেষত্ব। ব্যক্তিত্ব (বিশেষ্য) ব্যক্তিবিশেষের বৈশিষ্ট্য; স্বপ্রাধান্য (মানুষ্যসমাজে individualism বা ব্যক্তিস্বাতন্ত্র্যের তেমন কোন স্থানই নেই-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। ব্যক্তিস্বাতন্ত্র্য (বিশেষ্য) ব্যক্তির নিজস্ব মত ও প্রাধান্য। {(তৎসম বা সংস্কৃত) বি+√অন্জ্+তি(ক্ত)};