1 Answers

সম্মান মানে

সম্মান [ sammāna ] বি. 1 শ্রেষ্ঠত্বের স্বীকৃতি; 2 খাতির, সমাদর (সম্মান করা); 3 মর্যাদা, গৌরব (সম্মানবৃদ্ধি)।;[সং. সম্ + মান]।;সম্মান দক্ষিণা বি. দক্ষিণা; নজরানা, সম্মাননীয় ব্যক্তির পারিশ্রমিক।;সম্মানন, সম্মাননা বি. সম্মান করা।;সম্মাননীয় বিণ. সম্মানের যোগ্য, মাননীয়। সম্মানীয় অশু.।;সম্মানিত বিণ. সম্মানপ্রাপ্ত, সমাদৃত। স্ত্রী. সম্মানিতা।;সম্মানী বিণ. সম্মানের অধিকারী (সম্মানী প্রতিবেশী)।;[শম্‌মান্‌] (বিশেষ্য) ১ সশ্রদ্ধ খাতির; সমাদর (সম্মান করা)। ২ মান; ইজ্জত; গৌরব (সম্মান বৃদ্ধি)। সম্মানন, সম্মাননা (বিশেষ্য) সমাদর; প্রদর্শন; সম্মানকরণ (অতিথিদের সম্মাননায় ভোজের আয়োজন-মনোজ বসু)। সম্মানীয়, সম্মান্য (বিশেষণ) সম্মানের যোগ্য। সম্মানিত (বিশেষণ) ১ গৌরবান্বিত; মান্য (সম্মানিত ব্যক্তি)। ২ মর্যাদাপ্রাপ্ত; সমাদৃত (সম্মানিত পরিবার)। সম্মানিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সম্মানী (বিশেষণ) মর্যাদা বা সম্মানের অধিকারী। □ (বিশেষ্য) কাজের জন্য প্রদেয় প্রশংসা বা মর্যাদাসূচক অর্থাদি। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√মন্‌+অ(ঘঞ্‌)};

7 views