22 views

1 Answers

হাট মানে

[হাট্‌] (বিশেষ্য) ১ সপ্তাহের এক বা একাধিক নির্দিষ্ট দিনে ব্যাপক ক্রয়-বিক্রয়ের স্থান। ২ (আলঙ্কারিক) প্রচুর উপস্থিতি; বহু লোকের সমাবেশ (রূপের হাট)। হাট করা (ক্রিয়া) ১ হাট থেকে দ্রব্যাদি কেনা। ২ (আলঙ্কারিক) উন্মুক্ত করা; খোলা (দরজা হাট করে রেখেছ কেন?)। ৩ (আলঙ্কারিক) বিশৃঙ্খল বা এলোমেলো করা; অগোছালো (বইগুলো হাট করা)। ৪ (আলঙ্কারিক) প্রকাশ করা। ৫ (আলঙ্কারিক) কোলাহল; চেঁচামেচি বা গোলমাল করা। হাটকানা (বিশেষ্য) হাটের রকমারি জিনিস দেখে যার তাক লেগে যায়। হাট বসা, হাটলাগা (ক্রিয়া) ১ হাটে বেচা- কেনা শুরু হওয়া। ২ হাটে ক্রয়- বিক্রয় আরম্ভ হওয়া। ৩ (আলঙ্কারিক) বহুজনের সমাবেশ হওয়া। ৪ (আলঙ্কারিক) হাটের মতো চেঁচামেচি; গণ্ডগোল করা কর (ক্লাসে যেন হাট বসেছে)। হাট বসানো (ক্রিয়া) ১ হাট স্থাপন করা। ২ (আলঙ্কারিক) প্রচুর লোক আসা। ৩ (আলঙ্কারিক) হৈচৈ বা চেঁচামেচি বা চিৎকার করা। হাটবার (বিশেষ্য) হাটের দিন; সপ্তাহের যে দিনে হাট বসে। হাটুরে, হাটুরিয়া (বিশেষ্য) হাটে যে ক্রয়-বিক্রয় করে (হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাটুরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) ১ হাটে বিক্রয় করার জন্য পণ্য বহনকারী (হাটুরে গাড়ি)। ২ হাটে ক্রয়- বিক্রয়কারী। হাটে বিকানো (ক্রিয়া) দশজনের দ্বারা আদৃত হওয়া। হাটের দুয়ারে কপাট (বিশেষ্য) অসম্ভব ব্যাপার। হাটে হাড়ি ভাঙা (ক্রিয়া) গোপন কথা প্রকাশ করা বা প্রকাশ হয়ে যাওয়া। ভাঙা-বি যে হাটে-ক্রয়বিক্রয় প্রায় শেষ হয়েছ; পড়ন্ত অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) হট্ট>};

22 views