4 Answers
বেলা ২ মানে
[ব্যালা] (বিশেষ্য) ১ সমুদ্রের তীর বা তটভূমি। ২ সাগরের জোয়ারভাঁটা। ৩ সীমা। বেলাভূমি (বিশেষ্য) সমুদ্রের তটভূমি বা এক প্রকার সাদা ফুল। {(তৎসম বা সংস্কৃত) √বেল্+অ(অচ্)};
বেলা ৩ মানে
[ব্যালা] (ক্রিয়া) ১ বেলন দিয়ে রুটি বানানো (ময়দা বেলে রুটি তৈরী করা)। {(তৎসম বা সংস্কৃত) বেল্ল>};
বেলা ৪ মানে
[ব্যালা] (বিশেষ্য) ১ সময় (বেলা চারটা)। ২ দিবাভাগ (বেলা যে পড়ে এলো-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বিলম্ব; দেরি (বেলা করা, বেলা হওয়া)। ৪ ব্যাপ্তি; বিস্তৃতি (জীবনের বেলা)। ৫ সুযোগ; অবসর (একবেলা)। ৬ বয়স (সেই ছোট বেলা থেকে)। ৭ সম্বন্ধে (পরের বেলায়)। বেলা করা (ক্রিয়া) দেরি করা। বেলা করে আসা (ক্রিয়া) দেরি করে আসা। বেলা পড়া, বেলা যাওয়া (ক্রিয়া) বিকেল বা সন্ধ্যা হওয়া। বেলা হওয়া (ক্রিয়াবিশেষণ) ১ সময় পেরিয়ে যাওয়া। ২ বিলম্ব হওয়া। বেলাবেলি (ক্রিয়াবিশেষণ) দিবা ভাগ বা দিন থাকতে থাকতে। {(তৎসম বা সংস্কৃত) √বেল্+অ(অচ্)+আ(টাপ্)};
বেলা ৫ মানে
[ব্যালা] (বিশেষ্য) সমুদ্রতট; সাগরতীর; বেলাভূমি। {(তৎসম বা সংস্কৃত) √বেল্+অ(অচ্)+আ(টাপ্)};