2 Answers
লাজ ১ মানে
[লাজ্] (বিশেষ্য) খই (তোমার বীরত্বকাহিনী অঞ্চলে পুরে লাজের মত পথে ছড়াতে ছড়াতে-ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ)। লাজবর্ষণ (বিশেষ্য) (হিন্দুসমাজে প্রচলিত) কোনোও শুভ অনুষ্ঠানে খই ছড়ানো। {(তৎসম বা সংস্কৃত) √লাজ্+অ(ঘঞ্)};
13 views
Answered
লাজ ২ মানে
[লাজ্] (বিশেষ্য) লজ্জা; শরম; হ্রী। লাজলজ্জা (বিশেষ্য) লজ্জা (লাজলজ্জার মাথা খেয়োছো)। লাজুক (বিশেষণ) লজ্জাশীল; বলতে ও মিশতে লজ্জাবোধ করে এমন (লাজুক মেয়ে)। লাজশোণিমা (বিশেষ্য) লজ্জায় রক্তিম মুখমুণ্ডল; লজ্জায় লাল হয়ে ওঠা (শিথিল-বসনার ফুল্ল কপোল লাজ-শোণিমা বিদীর্ণপ্রায় দাড়িম্বের মতো হিঙ্গুল হয়ে ফুটল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) লজ্জা>};
13 views
Answered