1 Answers

লক্ষ্য মানে

লক্ষ্য [ lakṣya ] বিণ. 1 দর্শনযোগ্য, দেখার বা লক্ষ করার যোগ্য; 2 জ্ঞেয়; 3 অনুমেয়; 4 লক্ষণাশক্তির দ্বারা বোধ্য (লক্ষ্য অর্থ, লক্ষ্যার্থ); 5 অভিপ্রেত, উদ্দিষ্ট (লক্ষ্যবস্তু)।;☐ বি. 1 অভিপ্রেত বা কাম্য বস্তু (চরম লক্ষ্য, জীবনের লক্ষ্য); 2 মনোযোগের বিষয়; 3 নজর, দৃষ্টি, উদ্দেশ্য (তাকে লক্ষ্য করে বলা, শিকারি হরিণকে লক্ষ্য করে এগোচ্ছে); 4 তাক, নিশানা (সকলের বিদ্রুপের লক্ষ্য)।;[সং. √ লক্ষ্ + য]।;লক্ষ্যচ্যুত, লক্ষ্যভ্রষ্ট বিণ. 1 নিশানা ভেদ করতে পারেনি এমন; 2 উদ্দেশ্য বা লক্ষ্য সফল করতে পারেনি এমন।;লক্ষ্যবেধ, লক্ষ্যভেদ বি. নিশানা বা লক্ষ্যবস্তু বিদ্ধ করা।;লক্ষ্যহীন বিণ. উদ্দেশ্যহীন।;[লোক্‌খো] (বিশেষ্য) ১ কামনার বিষয়; কাম্যবস্তু (জীবনে বড় হওয়াই তার লক্ষ্য)। ২ নজর; দৃষ্টি; মনোযোগ। ৩ উদ্দেশ্য। ৪ বেধ্য; তাক; নিশানা; টিপ; target। □ (বিশেষণ) ১ দর্শনযোগ্য; দ্রষ্টব্য; লক্ষণীয়। ২ অনুমেয়; অনুমানযোগ্য। ৩ লক্ষণাশক্তির দ্বারা জ্ঞাত। ৪ উদ্দিষ্ট। ৫ জ্ঞেয়; জ্ঞাতব্য। লক্ষ্যচ্যুত, লক্ষ্যভ্রষ্ট (বিশেষণ) ১ উদ্দেশ্য অনুসরণ করে চলতে পারেনি এমন; লক্ষ্যভ্রষ্ট; উদ্দেশ্যচ্যুত। ২ নিশানা ভেদ করতে পারেনি এমন। লক্ষ্যস্থল (বিশেষ্য) ১ অদ্দিষ্ট স্থান। ২ নিশানা। লক্ষ্যহীন (বিশেষণ) উদ্দেশ্যশূন্য। লক্ষ্যীকৃত (বিশেষণ) ১ লক্ষ্য করা হয়েছে এমন। ২ নিশানা ভেদ করেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্‌+য(যৎ)};

4 views