1 Answers

লক্ষ ১ মানে

[লোক্‌খো] (বিশেষ্য) ১,০০,০০০ সংখ্যা; লাখ; একশত হাজার (এক লক্ষ টাকা)। □ (বিশেষণ) ১ ১,০০,০০০ সংখ্যক; শতসহস্র সংখ্যক। ২ বহু; অসংখ্য; সংখ্যাতীত; অগুনতি (সোনার মধু লক্ষধারে লাগে ঝুরিতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। লক্ষক (বিশেষ্য), (বিশেষণ) লক্ষৈক (এ হাত আমার লক্ষক দানে-বড়ু চণ্ডীদাস)। লক্ষপাতি (বিশেষ্য) লক্ষ বা তদূর্ধ্ব টাকার মালিক; ধনী। লক্ষ লক্ষ (বিশেষ্য) অসংখ্য। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্‌+অ(অচ্‌)};

7 views