1 Answers
প্রতিপাদন মানে
প্রতিপাদন [ prati-pādana ] বি. 1 যুক্তি বা প্রমাণের দ্বারা নির্ধারণ (তত্ত্বের অসারতা প্রতিপাদন করা); 2 মীমাংসা; 3 সম্পাদন।;[সং. প্রতি + √ পদ্ + ণিচ্ + অন]।;প্রতিপাদক বিণ. বি. প্রতিপাদনকারী।;স্ত্রী. প্রতিপাদিকা।;প্রতিপাদনীয়, প্রতিপাদ্য বিণ. প্রতিপাদনের যোগ্য বা বিষয়ীভূত; প্রমাণসাপেক্ষ (প্রতিপাদ্য বিষয়)।;প্রতিপাদিত বিণ. প্রতিপাদন করা হয়েছে এমন।;[প্রোতিপাদোন্] (বিশেষ্য) ১ অবধারণ; সিদ্ধান্ত গ্রহণ; ২ নির্ণয়; নির্ধারণ; নিরূপণ। ৩ মীমাংসা। ৪ সম্পাদনা। ৫ প্রতিপন্নকরণ। প্রতিপাদক (বিশেষণ) প্রতিপাদনকারী; নিরূপক; অবধারক। প্রতিপাদনীয়, প্রতিপাদ্য (বিশেষণ) প্রতিপাদনের উপযুক্ত বা যোগ্য। প্রতিপাদিত, প্রতিপাদিত্য (বিরল) (বিশেষণ) প্রতিপাদন করা হয়েছে এমন; অবধারিত; নিরূপিত (ভাগ্যগুণে সৎপাত্রে প্রতিপাদিত্য ও সৎপরিবারে প্রতিষ্ঠিতা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+পাদন};