1 Answers
প্রতিজ্ঞা মানে
প্রতিজ্ঞা [ pratijñā ] বি. 1 সংকল্প, দৃঢ় পণ; 2 শপথ, অঙ্গীকার; 3 (জ্যামি.) প্রতিপাদ্য, সম্পাদ্য বা উপপাদ্য বিষয়।;[সং. প্রতি + √ জ্ঞা + অ]।;প্রতিজ্ঞ (সচ. সমাসের পরপদে) বিণ. প্রতিজ্ঞাযুক্ত (দৃঢ়প্রতিজ্ঞা)।;প্রতিজ্ঞাত্ব বিণ. 1 সংকল্পিত; অঙ্গীকৃত; স্বীকৃত; 2 প্রস্তাবিত; 3 অবধারিত।;প্রতিজ্ঞাপত্র বি. অঙ্গীকারপত্র, প্রতিজ্ঞার লিখিত দলিল, একরারনামা।;প্রতিজ্ঞে.য় বিণ. শপথ বা অঙ্গীকারের যোগ্য বা বিষয়ীভূত।;[প্রোতিগ্গাঁ] (বিশেষ্য) ১ সংকল্প। ২ শপথ; অঙ্গীকার; প্রতিশ্রুতি; ওয়াদা। ৩ (জ্যামিতি) প্রতিপাদ্য সম্পাদ্য বা উপপাদ্য বিষয়। প্রতিজ্ঞাত (বিশেষণ) অবধারিত; নিশ্চয়কৃত। ২ সংকল্পিত। ৩ অঙ্গীকৃত। ৪ প্রতিশ্রুত; স্বীকৃত। ৫ সিদ্ধান্ত করা হয়েছে এমন; প্রস্তাবিত। প্রতিজ্ঞাপত্র (বিশেষ্য) অঙ্গীকারপত্র; প্রতিজ্ঞার লিখিত দলিল; একরারনামা। প্রতিজ্ঞাবাক্য (বিশেষ্য) প্রতিজ্ঞা করা হয়েছে এমন বাক্য (তাদৃশ্য প্রতিজ্ঞাবাক্য নিঃসৃত হইয়াছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। প্রতিজ্ঞেয় (বিশেষণ) ১ প্রতিজ্ঞার বিষয় এমন। ২ প্রতিশ্রুতিযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ জ্ঞা+অ(ক)};