1 Answers
বীজ মানে
বীজ [ bīja ] বি. 1 শস্যাদির বিচি বা আঁটি যা থেকে অঙ্কুর উত্পন্ন হয়; 2 সংরক্ষিত শস্য যা রোপণ করে নতুন ফসল উত্পাদন করা হয় (ধান্যবীজ); 3 জীবাণু (রোগের বীজ); 4 মূল কারণ (বিবাদের বীজ, হিংসার বীজ); 5 সন্তানোত্পাদক শুক্র বা বীর্য।;[সং. বি + √ জন্ + অ]।;বীজক বি. বীজ।;বীজকোষ বি. ফুলের যে অংশে বীজ থাকে।;বীজঘ্ন বিণ. জীবাণুনাশক, disinfectant (বি. প.)।;বীজতলা বি. খেতের যে নির্দিষ্ট জায়গায় চারা জন্মানো হয়।;বীজধান বি. নতুন বীজ উত্পাদনের উপযোগী ধান।;বীজপত্র বি. বীজদল, উদ্ভিদ-ভ্রুণের দুই পাশের মোটা পদার্থ।;বীজপুরুষ বি. বংশের প্রবর্তক বা আদিপুরুষ।;বীজবারক বিণ. জীবাণুর উত্পত্তি নিবারণ করে এমন, antiseptic (বি. প.)।;বীজবারণ বি. জীবাণুর উত্পত্তি নিবারণ।;[বিজ্] (বিশেষ্য) ১ নতুন ফসল উৎপাদনের উদ্দেশ্যে সংরক্ষিত শস্য (গমবীজ)। ২ শস্যাদির আঁটি; অঙ্কুর। ৩ মূল কারণ (কলহের বীজ)। ৪ জীবাণু (রোগের বীজ)। ৫ বীর্য; শুক্র। বীজকোষ, বীজকোশ (বিশেষ্য) পুষ্পের যে অংশে বীজ থাকে; পুষ্পবীজের আধার। বীজঘ্ন (বিশেষণ) বীজাণু ধ্বংসকারী; জীবাণুনাশক; disinfectant। বীজবারক (বিশেষণ) জীবাণুর উৎপত্তি নিবারণকারী; antiseptic। {(তৎসম বা সংস্কৃত) বী+√জন্+অ(ড)};