1 Answers

বাদশাহ, পাদশাহ মানে

[বাদ্‌শাহ্‌, পাদ্‌শাহ্‌] (বিশেষ্য) মূলে পারস্য-সম্রাট; মহারাজ; রাজাধিরাজ। বাদশাহজাদা (বিশেষ্য) ১ বাদশাহর ছেলে; রাজপুত্র। ২ (ব্যঙ্গার্থ) ধনীর দুলাল (কী বাদশাহজাদা আমার!)। বাদশাহজাদি/বাদশাহজাদী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বাদশার কন্যা; রাজকন্যা। বাদশাহি, বাদশাই (বিশেষ্য) ১ বাদশাহের ঐশ্বর্য ও সম্পদ; সম্রাটের কর্তৃত্ব (তাদেরই আভাস পেলে মনে হয় পাইলাম বাদশাহী-কাজী নজরুল ইসলাম)। ২ জাঁকজমকময় জীবন; বাদশাহগিরি; ভোগবিলাস (দুদিনের বাদশাহী পেয়ে ধরাকে সরাজ্ঞান করা)। ৩ বাদশাহর কাজ; বাদশাহগিরি; সর্বময় কর্তৃত্ব (বাদশাহী উবে গেছে, ডুবেছে বিলাস-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ সম্রাটের ঐশ্বর্য ও সম্পদ। □ (বিশেষণ) বাদশাহ সংক্রান্ত; রাজকীয়। {(ফারসি) বাদ্‌শাহ্‌};

4 views