1 Answers

বাড়া মানে

[বাড়া] (ক্রিয়া) ১ বৃদ্ধি পাওয়া (রোক বাড়া)। ২ পরিবেশন করা (ভাত বাড়া)। ৩ উড়ন্ত ঘুড়ির সুতা ছাড়া (বেড়ে প্যাঁচ খোলা)। ৪ ভেঙে যাওয়া (শাঁখা বেড়েছে)। ৫ সামনে অগ্রসর হওয়া (তুমি আগে বাড়ো)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) অধিক; বেশি (জনক হইতে স্নেহ জননীর বাড়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। বাড়ানো (ক্রিয়া) ১ বৃদ্ধি করা (দিন বাড়ানো)। ২ অতিরঞ্জিত করা (কারও সম্বন্ধে বাড়িয়ে বোলো না)। ৩ অতিশয় প্রশয় দেওয়া (ছেলেটাকে অত্যন্ত বাড়িয়ে দিয়েছ। ৪ প্রকৃত অপেক্ষা বেশি করে বলা (বয়স বাড়ানো)। ৫ লেখার উপযুক্ত করে কাটা (পেনসিল বাড়া)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সব অর্থে। বাড়াবাড়ি (বিশেষ্য) ১ খুব বেশি বাড় (বাড়াবাড়ি হওয়া)। ২ মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন (বাড়াবাড়ি করা)। পা বাড়ানো (ক্রিয়া) যেতে উদ্যত হওয়া; প্রস্থানের উদ্যোগ গ্রহণ করা। হাত বাড়ানো (ক্রিয়া) পাওয়ার বা ধরার জন্য হস্ত প্রসারণ করা; পাবার লোভে অগ্রসর হওয়া; পাওয়ার জন্য সচেষ্ট বা আগ্রহান্বিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √বৃধ্‌>বাড়+(বাংলা) আ; (তুলনীয়) (হিন্দি) বঢ়্‌না};

8 views