2 Answers

পাতা ২ মানে

[পাতা] (বিশেষ্য) ১ পত্র (গাছ পাতা বা বইয়ের পাতা)। ২ গ্রন্থপত্র; বইয়ের পৃষ্ঠা (চারের পাতা)। ৩ নেত্রপল্লব (চোখের পাতা)। ৪ গাছের যে পাতা ভোজনপাত্র হিসেবে ব্যবহৃত হয় (কলাপাতা বিছিয়ে খাও)। ৫ পাতার মতো বিন্যাস বা গুছানো বা শৃঙ্খলাবদ্ধ (পাতা কাটা চুল)। পাতা করা, পাত করা (ক্রিয়া) ভোজনের জন্য পাতা বা থালা দেওয়া; আহারের জন্য আসন করা। পাতাকুড়ানি, পাতকুড়ুনি (বিশেষণ) উচ্ছিষ্ট পাতা বা জ্বালানি পাতা সংগ্রহ করে যে নারী অন্নসংস্থান করে; অত্যন্ত দরিদ্র। পাতাচাটা (বিশেষণ) অন্যের উচ্ছিষ্ট লেহন করে বা চেটে বেড়ায় এমন; অত্যন্ত হীনভাবে অপরের অনুগ্রহ প্রার্থনা করে এমন। চোখের পাতা (বিশেষ্য) চোখের উপরিস্থিত চর্মের আবরণ বা ঢাকনি; আঁখি পল্লব। পায়ের পাতা (বিশেষ্য) পায়ের তলা; পদতল। মাথা পেতে নেওয়া (ক্রিয়া) শিরোধার্য করা। হাতপাতা (ক্রিয়া) সাহায্য প্রার্থনা করা; ভিক্ষা চাওয়া। {(তৎসম বা সংস্কৃত) পত্র>(প্রাকৃত)পত্ত>};

6 views

পাতা ৩ মানে

[পাতা] (ক্রিয়া) ১ বিছানো (শয্যা পাতা)। ২ প্রতিষ্ঠা বা স্থাপন করা; গড়ে তোলা (এসব নদীর ধারে কত নগরী কত গ্রাম কত মাঠ-ঘাট-জমি জমা রাজ্য পেতে কত রকমের মানুষরা রয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ নিবন্ধ করা (কান পাতা, আড়ি পাতা)। ৪ সম্মুখে নুইয়ে দেওয়া (পিঠ পাতা)। ৫ তৈরি বা রচনা করে রাখা (ফাঁদ পাতা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পাতএ (ব্রজবুলি) (ক্রিয়া) পাতে। পাতসি (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) স্থাপন করছে (রাধা পাতসি সম্বন্ধ-বড়ু চণ্ডীদাস)। পাতলো (ব্রজবুলি) (ক্রিয়া) পাতলাম। আড়ি পাতা (ক্রিয়া) লুকিয়ে কারো কথা শোনা (আড়ি পাতা বন্ধ করো)। ওত পাতা (ক্রিয়া) আক্রমণাত্মক ভঙ্গিতে থাকা বা অবস্থান করা। ঘাড় পাতা (ক্রিয়া) ভার গ্রহণে সম্মত হওয়া। জালপাতা (ক্রিয়া) জাল বিস্তার করা; ষড়যন্ত্র করা; ক্ষতিকর ষড়যন্ত্র জাল বিস্তার করা। পিঠ পাতা (ক্রিয়া) প্রহার গ্রহণের জন্যে পিঠ এগিয়ে দেওয়া। পাতানো (ক্রিয়া) ১ অন্যের দ্বারা বিস্তারিত করে নেওয়া। ২ পরস্পরের সম্বন্ধ স্থাপন করা (বন্ধুত্ব পাতানো, সই পাতানো)। □ (বিশেষণ) ১ অন্যের দ্বারা বিছিয়ে নেওয়া হয়েছে এমন। ২ জন্মগত নয় বরং কৃত্রিমভাবে স্থাপিত (পাতানো সম্পর্ক)। {(তৎসম বা সংস্কৃত) □ পাতি>};

6 views