2 Answers
বলা ১ মানে
[বলা] (বিশেষ্য) ১ কথন (বলা শেষ হয়েছে)। ২ উল্লেখকরণ (এখানে সে কথা বলার দরকার কি?)। ৩ বর্ণন। ৪ জ্ঞাপন (সংবাদ বলা হয়েছে?)। □ (বিশেষণ) কথিত; পূ্র্বে বর্ণিত (সেখানে যাওয়ার কথা বলা ছিল)। □ (ক্রিয়া) ১ কহা (কথা বলা)। ২ বিবৃত বা বর্ণনা করা (এবার ঘটনাটি বলো)। ৩ উল্লেখ করা (কে চুরি করেছে, কার কথাই বা বলি!)। ৪ সম্মতি বা অনুমতি দেওয়া (যদি বলো ত যাই)। ৫ জ্ঞাপন করা (সংবাদ বলা)। ৬ বিচার বা বিবেচনা করে দেখা (ধন বলো যৌবন বলো সকলই অনিত্য)। ৭ উপদেশ বা পরামর্শ দেওয়া (এখন কি করি বলুন)। ৮ আদেশ বা অনুরোধ (তাকে এ কাজটা করতে বলো)। ৯ প্রকাশ বা ব্যক্ত করা (দুঃখের কথা কাকে বলি)। ১০ ডাকা; নিমন্ত্রণ করা; আহবান করা (এ সভায় তাকে বলা হয়নি)। ১১ লজ্জা দেওয়া; তিরস্কার করা; নিন্দা করা (যথেষ্ঠ হয়েছে আর বলো না)। ১২ অনুমতি বা সম্মতি নেওয়া (সাহেবের কাছে বলেই এসেছি)। বলতে কি-সত্য বলতে হলে। বলা কওয়া (বিশেষ্য) ১ কথোপকথন। ২ বিশেষ করে বলন বা অনুরোধ বুঝানো। ৩ বোঝা-পড়া (পালের সহিত অনেক বলা-কহা করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ জ্ঞাপন। বলানো (বিশেষণ) উক্ত অর্থে (বলানো বুলি)। □ (ক্রিয়া) অন্যকে দিয়ে কওয়ানো (সাহেব দিয়ে বলাতে পারলে ভালো হয়)। বলাবলি (বিশেষ্য) ১ পরস্পর আলাপ-আলোচনা। ২ কথোপকথন। ৩ ক্রমাগত অনুরোধ। বলো কি? বিস্ময় প্রকাশক উক্তি (বলো কি! তার এ কাজ?)। {(তৎসম বা সংস্কৃত) √বদ্>(প্রাকৃত) বোল্ল>(বাংলা) √বল্+আ};
বলা ২ মানে
[বলা] (ক্রিয়া) বৃদ্ধি পাওয়া (লতাটা বলেছে)। বলানো (ক্রিয়া) বাড়ানো। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধি>};