1 Answers
পাংশু, পাংসু মানে
[পাঙ্শু] (বিশেষণ) ছাই; ভষ্ম; পাঁশ। ২ ধুলা; রজঃ (চরণ প্রহারে পাংশু উড়য় অপার-সৈয়দ আলাওল)। ৩ কলঙ্ক; দোষ। ৪ পাপ। ৫ পাণ্ডুবর্ণ (পাংশু কুণ্ডল মলিন বেশ-সত্যেন্দ্রনাথ দত্ত)। পাংশুল (বিশেষণ) ১ ধূলিপূর্ণ। ২ ছাইবর্ণ (অসীম অকূল দুর্ভাবনার পাংশুল ছায়া মেলে-সত্যেন্দ্রনাথ দত্ত; ছোটবাবু পাংশুল চোখমুখ নিয়ে দীনুর মুখের দিকে এক লক্ষ্যে তাকিয়ে রইলো-সরদার জয়েনউদ্দীন)। ৩ কলঙ্কযুক্ত। ৪ পাপিষ্ঠ। পাংশুলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ ধূলিপূর্ণা। □ (বিশেষণ) পাপিষ্ঠা; কলঙ্কযুক্তা; দুশ্চরিত্রা। □ (বিশেষ্য) কুলটা। ২ রজস্বলা নারী। ৩ পৃথিবী। পাংশুবর্ণ (বিশেষ্য) ধুলার রং। ২ ছাইয়ের রং। □ (বিশেষণ) ছাইয়ের মতো বর্ণ এমন; ফ্যাকাশে। পাংশু মুখ (বিশেষণ) বিষণ্ন মুখ; শুষ্কবদন। {(তৎসম বা সংস্কৃত) □ পংশ্, □ পংস্+উ(কু)};