1 Answers

যুদ্ধ মানে

যুদ্ধ [ yuddha ] বি. ১. সংগ্রাম, সমর, রণ, লড়াই (বিশ্বযুদ্ধ, রাজায় রাজায় যুদ্ধ) ২. ক্রীড়া শক্তি ইত্যাদির প্রতিযোগিতা দ্বন্দ্ব (মুষ্টিযুদ্ধ)।;[সং. যুধ্ + ত]।;যুদ্ধকালীন বিণ. যুদ্ধের সময়ের (যুদ্ধকালীন তত্পরতা)।;যুদ্ধজয় বি. যুদ্ধে শত্রু বা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সাফল্য।;যুদ্ধনীতি, যুদ্ধরীতি বি. ১. যুদ্ধের আইনকানুন; ২. যুদ্ধের কৌশল।;যুদ্ধবন্দি বি. যুদ্ধে পরাজিত পক্ষের যে সৈন্য বা লোকজনকে জয়ী পক্ষ গ্রেপ্তার করে।;যুদ্ধবিগ্রহ বি. যুদ্ধ বিবাদ ইত্যাদি।;যুদ্ধবিদ্যা বি. যুদ্ধের কৌশল ফন্দি ইত্যাদি সংক্রান্ত শাস্ত্র।;যুদ্ধবিরতি বি. যুদ্ধের সাময়িক ক্ষান্তি।;যুদ্ধবিশারদ বিণ. রণনিপুণ।;যুদ্ধযাত্রা বি. যুদ্ধ করতে রওনা হওয়া, সংগ্রামের অভিযান।;যুদ্ধযুদ্ধাজীব বি. বিণ. যোদ্ধা, সৈনিকবৃত্তি অবলম্বনকারী।;যুদ্ধযুদ্ধাব-সান বি. সংগ্রামের সমাপ্তি, শান্তি বা সন্ধি।;যুদ্ধার্থী (-র্থিন্) বিণ. যুদ্ধ করতে চায় এমন যুদ্ধের উপক্রমকারী।;যুদ্ধাস্ত্র বি. যুদ্ধে ব্যবহারের অস্ত্র।;যুদ্ধোত্তর বিণ. যুদ্ধের পরবর্তী কালের (যুদ্ধোত্তর ভারত)।;যুদ্ধোন্মাদ বিণ. রণোন্মত্ত।;☐ বি. ১. যুদ্ধজনিত উন্মত্ততা; ২. যুদ্ধ করবার প্রবল বাসনা।;যুধিষ্ঠির বিণ. (মূল অর্থ) যুদ্ধকালে বুদ্ধি স্হির রাখতে পারে বা ঘাবড়ায় না এমন।;☐ বি. জ্যেষ্ঠ পাণ্ডব। [সং. যুধি + স্হির]।;[যুদ্‌ধো] (বিশেষ্য) ১ লড়াই; সংগ্রাম; সমর; রণ; বিগ্রহ; আহব। ২ দ্বন্দ্ব; বলের প্রতিযোগীতা বা লড়াই। যুদ্ধোত্তর (বিশেষণ) যুদ্ধ পরবর্তী। যুদ্ধনীতি, যুদ্ধরীতি (বিশেষ্য) রণ- বিষয়ক নিয়মাদি; যুদ্ধের আইন- কানুন; সমরনীতি। যুদ্ধবিগ্রহ (বিশেষ্য) আহব; যুদ্ধ। যুদ্ধবিদ্যা (বিশেষ্য) সমর-বিজ্ঞান; সংগ্রাম-কৌশল; সংগ্রাম সম্পর্কিত জ্ঞান বা শাস্ত্র। যুদ্ধবিশারদ (বিশেষণ) যুদ্ধবিদ্যায় যিনি পারদর্শী; রণনিপুণ; সংগ্রামদক্ষ। যুদ্ধযাত্রা (বিশেষ্য) যুদ্ধের জন্য গমন; অভিযান। যুদ্ধাজীব (বিশেষণ), (বিশেষ্য) যুদ্ধ করে যে জীবন ধারণ করে; যোদ্ধা; সৈনিক বৃত্তি অবলম্বন করে যে। যুদ্ধাবসান (বিশেষ্য) যুদ্ধের শেষ; সংগ্রামের সমাপ্তি; শান্তির সন্ধি। যুদ্ধার্থ (ক্রিয়াবিশেষণ) সংগ্রামের জন্য; যুদ্ধ করার জন্য; রণনিমিত্ত। যুদ্ধার্থী (-র্থিন্‌) (বিশেষণ) রণোন্মুখ; সংগ্রামপ্রার্থী; যুদ্ধ করার উপক্রমকারী। যুদ্ধি (ক্রিয়া) যুদ্ধ করি; সংগ্রাম করি (বাদশাহী গেছে মুর্গীও গেল, আর কার লোভে যুদ্ধি-কাজী নজরুল ইসলাম)। যুদ্ধোপকরণ (বিশেষ্য) আয়ূধ; অস্ত্রশস্ত্র, রশদ ইত্যাদি। যুদ্ধোন্মাদ (বিশেষ্য) যুদ্ধজনিত উন্মদনা; যুদ্ধ করার প্রবল বাসনা; রণোন্মত্ততা। □ (বিশেষণ) রণোন্মত্ত। {(তৎসম বা সংস্কৃত) √যুধ্‌+ত(ক্ত)};

4 views