1 Answers

বন্ধ মানে

বন্ধ [ bandha ] বি. 1 বাঁধবার উপকরণ (কোমরবন্ধ); 2 বাঁধন (‘মুক্ত কর হে বন্ধ’: রবীন্দ্র); 3 আবেষ্টন (ভুজবন্ধ); 4 বাধা, অবরোধ (নিশ্বাসবন্ধ); 5 গ্রথন, রচনা (সেতুবন্ধ); 6 (বাং.) অবসান, অবকাশ, ছুটি (গ্রীষ্মের বন্ধ)।;☐ বিণ. (বাং.) 1 রুদ্ধ (বন্ধ দরজা); 2 রহিত (কথা বন্ধ, কাজ বন্ধ); 3 কাজ স্হগিত আছে এমন (অফিস বন্ধ); 4 বাধাপ্রাপ্ত (স্রোত বন্ধ); 5 অচল, কর্মহীন, গতিহীন (আলো-পাখা বন্ধ); 6 বন্দি, আটক (কারাগারে বন্ধ); 7 নিমীলিত, আবৃত (চোখ বন্ধ, বই বন্ধ)।;[সং. √ বন্ধ্ + অ]।;[বন্‌ধো] (বিশেষ্য) ১ বন্ধনী; বাঁধবার উপকরণ (কোমরবন্ধ, কেশবন্ধ)। ২ বন্ধন; বাঁধন (থাকিয়া রাজার আগে বন্ধ কর দূরে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ বাধ্য; রোধ (স্রোতবন্ধ)। ৪ সংযোগ। ৫ গ্রন্থনা; রচনা (সেতুবন্ধ)। ৬ আবেষ্টন (ভুজবন্ধ)। ৭ ছুটি; অবকাশ (গ্রীষ্মের বন্ধ)। ৮ দৈনিক কাজের অবসান বা সমাপ্তি (অফিস বন্ধ হয়েছে)। □ (বিশেষণ) ১ রুদ্ধ (বন্ধ দ্বার)। ২ রহিত; আড়ি (কথা বন্ধ করা)। ৩ কাজ স্থগিত আছে এমন (দোকান বন্ধ)। ৪ অচল; নিশ্চল; গতিহীন (বন্ধ করো না পাখা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ বাধাপ্রাপ্ত; বাধাগ্রস্ত (বন্ধ স্রোত)। ৬ আটক; বন্দী। বন্ধখানা (বিশেষ্য) কারাগার। {(তৎসম বা সংস্কৃত) √বন্ধ্‌+অ(ঘঞ্‌)};

4 views