1 Answers

নেভা মানে

নিবা, নেবা, নিভা, নেভা [ nibā, nēbā, nibhā, nēbhā ] ক্রি. 1 নির্বাপিত হওয়া (প্রদীপ নিবল, আগুন নিভেছে, ‘ঘেরিল যামিনী, নিভিল আলো’: রবীন্দ্র); 2 (আল.) অবসানপ্রাপ্ত হওয়া, ফুরিয়ে যাওয়া (উত্সাহ নিবে গেছে)।;☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। [পা. √ নিব্বা < সং. নির্-বা]।;নিবানো, নেবানো, নিভানো, নেভানো ক্রি. নির্বাপিত করা, নিবিয়ে দেওয়া।;☐ বি. উক্ত অর্থে (নেভানো হয়ে গেছে?)।;☐ বিণ. উক্ত অর্থে (নেভানো আগুন)।;নিবনিব, নিবুনিবু বিণ. প্রায় নিভে এসেছে এমন, নির্বাপিতপ্রায়।;☐ বি. নিববার উপক্রম (প্রদীপ নিবুনিবু করছে)।;নিবন্ত বিণ. প্রায় নিভে যাচ্ছে এমন (নিবন্ত প্রদীপের স্বল্প আলোকে)।;⇒ নিবা;

4 views