1 Answers

নীতি মানে

নীতি [ nīti ] বি. 1 কর্তব্য নির্ধারণের উপায় বা রীতি (এ কাজ আমার নীতিবিরুদ্ধ); 2 ন্যায়সংগত বা সমাজের পক্ষে হিতকর বিধান; 3হিতাহিতবিষয়ক উপদেশ (নীতিকথা); 4 ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য বিচার (নীতিশাস্ত্র); 5 শাস্ত্র, বিদ্যা (রাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি);6 প্রথা (দুর্নীতি); 7 প্রণালী, রীতি।;[সং. √ নী + তি]।;নীতিকথা, নীতিবাক্য বি. হিতোপদেশ।;নীতিজ্ঞ বিণ. 1 ভালোমন্দ বা কর্তব্য-অকর্তব্য বিষয়ে বোধসম্পন্ন; 2 নীতিশাস্ত্রে অভিজ্ঞ।;নীতিজ্ঞান বি. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে জ্ঞান।;নীতিবাগীশ বিণ. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে অভিজ্ঞ এবং অত্যন্ত উত্সাহী।;নীতিবিরোধী (-ধিন্) বিণ. ধর্মসংগত নিয়মের বিপরীত; নীতিশাস্ত্রবিরোধী; অন্যায়।;নীতিশাস্ত্র বি. ন্যায়-অন্যায় ও কর্তব্যাকর্তব্য সম্বন্ধে বিচারবিষয়ক শাস্ত্র।;নীতিসংগত, নীতিসম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য।;[নিতি] (বিশেষ্য) ১ যা কোনো লক্ষ্যে নিয়ে যায়। ২ হিতাহিত সম্পর্কে উপদেশ (নীতিকথা)। ৩ ন্যায়সঙ্গত; সমাজের কল্যাণকর বিধান। ৪ ন্যায়-অন্যায় কর্তব্য-অকর্তব্য ইত্যাদি বিচার। ৫ বিদ্যা; শাস্ত্র (রাজনীতি, ধর্মনীতি)। ৬ প্রথা; আচার (দুর্নীতি)। ৭ প্রণালি; রীতি। নীতিকথা, নীতিবাক্য বি হিতোপদেশ; সুনীতিবিষয়ক বিবৃতি। নীতিজ্ঞ (বিশেষণ) ১ ভালোমন্দ ন্যায়-অন্যায় প্রভৃতি বিষয়ে জ্ঞানযুক্ত (নীতিজ্ঞরা বলেন মন্ত্রণা ষট কর্ণে প্রবিষ্ট হইলে অপ্রকাশিত থাকে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ নীতিশাস্ত্রে গভীর জ্ঞান আছে এমন। নীতিজ্ঞান (বিশেষ্য) নীতিবোধ। নীতিবাগীশ (বিশেষণ) ১ নীতিকথা-বিশারদ; নীতি সম্পর্কে একনিষ্ঠ। ২ (ব্যঙ্গার্থ) নীতিনিষ্ঠা সম্পর্কে দাম্ভিক; নীতি সম্পর্কে শুচিবাইগ্রস্ত। নীতিবিরুদ্ধ, নীতিবিরোধী(-ধিন্‌) (বিশেষণ) ১ অন্যায়। ২ শুচিবাইগ্রস্ত নীতিবিরুদ্ধ, নীতিবিরোধী(-ধিন্‌) (বিশেষণ) ১ অন্যায়। ২ সমাজের অহিতকর নিয়ম। ৩ নীতিশাস্ত্রবিরোধী। নীতিশাস্ত্র (বিশেষ্য) নীতিবিষয়ক গ্রন্থ; ন্যায়-অন্যায় কর্তব্যাকর্তব্য প্রভৃতি বিষয়ক বিচার সম্পর্কিত শাস্ত্র; ethics। নীতিসঙ্গত, নীতিসম্মত (বিশেষণ) নীতিশাস্ত্র অনুমোদিত; সমাজের পক্ষে মঙ্গলজনক বিধান অনুসারে। {(তৎসম বা সংস্কৃত) √নী+তি(ক্তি)};

8 views