2 Answers
ধোঁকা ১ মানে
[ধোঁকা](বিশেষ্য) ১ ফাঁকি; ধাপ্পা; প্রবঞ্চনা। ২ সন্দেহ; সংশয় (ধোঁকায় পড়া)। ৩ ভ্রম; ভুল। ধোঁকা দেওয়া (ক্রিয়া) ১ ফাঁকি দেওয়া। ২ ঠকানো। ৩ ধাপ্পা দেওয়া। ধোঁকাবাজ (বিশেষ্য) ফাঁকিবাজ; প্রবঞ্চক; প্রতারক। ধোঁকাবাজি (বিশেষ্য) ফাঁকি; ধাপ্পা; প্রবঞ্চনা। ধোঁকায় পড়া (ক্রিয়া) সংশয়গ্রস্ত হওয়া; সন্দেহযুক্ত হওয়া; প্রভাবিত হওয়া; ভ্রমবশত বঞ্চিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) ধুঁক অথবা (তৎসম বা সংস্কৃত) ধূক্ষ্>};
7 views
Answered
ধোঁকা ২ মানে
[ধোঁকা](বিশেষ্য) ডাল বেঁটে বড়া তৈরি করে তা দিয়ে তৈরি ব্যঞ্জন। ধোঁকার টাটি (বিশেষ্য) ((হিন্দি) ধোখে কী টট্টী) যে বেড়া বা আড়াল তৈরি করে শিকারি শিকার করে থাকে; মায়ার বা কুহকের ঘর (এই সংসার ধোকার টাটি)। {(তৎসম বা সংস্কৃত) ধুঁক অথবা (তৎসম বা সংস্কৃত) ধুক্ষ্>};
7 views
Answered