3 Answers

কাচা ১ মানে

[কাচা] (বিশেষ্য) ১ হিন্দু সমাজে মাতা পিতা বা গুরজনের মৃত্যুতে অশৌচকালে পরিধেয় ধুতির প্রান্ত। ২ ক্ষুদ্র বস্ত্র বা বস্ত্রখণ্ড (পরি দুজনের কাচা ভানিত আমার ভাচা সেই বেটা হবে দেশমুখ-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ৩ নতুন বস্ত্রখণ্ড (তখন সাজায়ে মাচা, কলসী কাচা, বিদায় দেবে চণ্ডীর বেশে-রামরাম বসু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষ> (প্রাকৃত) কচ্ছ> (প্রাকৃত) কাচ+আ=কাচা};

4 views

কাচা ২ মানে

[কাচা] (ক্রিয়া) কাপড় ধোয়া; আছড়িয়ে ধৌত করা। □ (বিশেষ্য) ধৌতকরণ। □ (বিশেষণ) ধৌত; প্রক্ষালিত (কাচা কাপড়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্‌চ্‌> (বাংলা) √কাঞ্‌চ্‌+আ=কাচা, (তৎসম বা সংস্কৃত শব্দ) কাচ(ক্ষার)> (বাংলা) √কাচ্‌+আ};

4 views

কাচা মানে

কাচা১ [ kācā ] বি. মাতা বা পিতার মৃত্যুতে অশৌচকালে উত্তরীয়রূপে পরিধেয় বস্ত্রখণ্ড (কাচা গলায় দেওয়া)।;[বাং. কাছা (সং. কচ্ছ)]।;কাচা২ [ kācā ] ক্রি. (বস্ত্রাদি) আছড়ে বা কচলে ধোয়া।;☐ বি. ধৌতকরণ, কাপড়চোপড় ধুয়ে পরিষ্কার করা।;☐ বিণ. ধোয়া হয়েছে এমন, ধুয়ে পরিষ্কার করা হয়েছে এমন (কাচা কাপড়)।;[বাং. √ কাচ্]।;কাচানো–ক্রি. ধোয়ানো।;☐ বি. অন্যের দ্বারা ধৌতকরণ।;☐ বিণ. অন্যের দ্বারা ধৌত।;

4 views