1 Answers
কাঁচা মানে
কাঁচা [ kān̐cā ] বিণ. ১. অপক্ব (কাঁচা ফল); ২. আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); ৩. অদগ্ধ (কাঁচা ইট); ৪. মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); ৫. কোমল, কচি (কাঁচা ঘাস); ৬. তরুণ (কাঁচা বয়স); ৭. অপরিণত (কাঁচা বুদ্ধি); ৮. অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); ৯. অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); ১০. সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); ১১. প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); ১২. পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); ১৩. অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); ১৪. কালো (কাঁচা চুল); ১৫. অশুষ্ক (কাঁচা কাঠ); ১৬. নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); ১৭. সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); ১৮. অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); ১৯. কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)।;☐ ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)।;কাঁচা কলা–বি. অনাজি কলা। যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়।;কাঁচা খিস্তি–বি. অত্যন্ত অশ্লীল গালাগাল।;কাঁচাগোল্লা–বি. নরম পাকের সন্দেশবিশেষ।;কাঁচানো–ক্রি. ১. কাঁচা করা; ২. পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া; ৩. পণ্ড করা।;☐ বি. বিণ. উক্ত সব অর্থে।;কাঁচা-পাকা–বিণ. অর্ধেক পাকা এবং অর্ধেক কাঁচা; অর্ধেক সাদা এবং অর্ধেক কালো (কাঁচা-পাকা চুল)।;কাঁচা মাথা–বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)।;কাঁচা মাল–বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material.;কাঁচা-মিঠে, কাঁচা-মিঠা–বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)।;কাঁচা নাড়ি–সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা।;কাঁচা রাঁড়ি–বালবিধবা।;কাঁচা সর্দি–সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি।;[কাঁচা] (বিশেষণ) ১ অপক্ব (কাঁচা আম)।;২ অসিদ্ধ; আরাঁধা (কাঁচা মাংস)।;৩ অদগ্ধ (কাঁচা ইট)।;৪ অপরিণত (সে একেবারে কাঁচা নতুন পাশ করা-রবীন্দ্রনাথ ঠাকুর)।;৫ মাটির তৈরি; মেটে (কাঁচা ঘর)।;৬ অনিপুণ; আনাড়ি; অদক্ষ (কাঁচা মাঝির হাতে তুফানে নৌকা পড়িলে -প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))।;৭ অপটুভাবে কৃত; অসাবধানে কৃত(কাঁচা কাজ)। ৮ কোমল; কচি(কাঁচা ঘাস)। ৯ তরুণ (কাঁচা বয়স)।;১০ অস্থায়ী; যা উঠে যায় (কাঁচা রং)।;১১ পরিবর্তনশীল; প্রাথমিক; খসড়া (কাঁচা খাতা)।;১২ বিশুদ্ধ; ভেজালহীন (কাঁচা সোনা)। ১৩ অশুষ্ক (কাঁচাপাতা)।;১৪ ওজনে কম (কাঁচা সের)।;১৫ হালকা; স্থূল (ঢিলে গল্প, কাঁচা রসিকতা-সৈয়দ মুজতবা আলী)।;১৬ উজ্জ্বল (তার মুখে একটা কাঁচা আভা-বুদ্ধদেব বসু; ঢল কাঁচা অঙ্গের লাবণি-গোবিন্দদাস)। □ (বিশেষ্য) কোশোর ও কিশোরী (আয় প্রমত্ত, আয়রে আমার কাঁচা-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (ক্রিয়া) ১ কাঁচার ভাব প্রাপ্ত হওয়া। ২ পণ্ড হওয়া (সব আয়োজন এক মুহূর্তে কেঁচে গেল)।;কাঁচা কথা (বিশেষ্য) ১ যে কথা স্থায়ী হয় না বা থাকে না; পরিবর্তনশীল কথা; অনির্ভরযোগ্য কথা।;২ যু্ক্তিহীন বা মূল্যহীন কথা।;কাঁচা কাজ (বিশেষ্য) ১ অপটু হাতের কাজ।;২ বোকামি।;কাঁচা -কাল (বিশেষ্য) কাঁচা বা অপক্ব অবস্থা (তাঁহার নিয়ম ছিল যে কাঁচাকালে ঝড়ের সময়ে গাঁয়ের সকল লোকই আম কুড়াইতে পাইবে-কাজী আবদুল ওদুদ)। কাঁচাগোল্লা (বিশেষ্য) নরম পাকের সন্দেশ বিশেষ (পাত্রের দল… নাটোরের কাঁচা গোল্লা খাইয়া গেল-রবীন্দ্রনাথ ঠাকুর)।;কাঁচা ঘুম (বিশেষ্য) ঘুমের ঘোর কাটেনি এমন অবস্থা; অপূর্ণ ঘুম।;কাঁচা চুল (বিশেষ্য) কালোচুল; অপক্ব চুল।;কাঁচা টাকা, কাঁচা পয়সা (বিশেষ্য) ১ ধাতুনির্মিত টাকা পয়সা।;২ অল্পশ্রমে বা অনায়াসে লব্ধ অর্থ; easy money।;কাঁচানো, কাঁচান (ক্রিয়া) কাঁচা করা।;২ কাজে বেশ কিছু দূর অগ্রসর হয়ে সমস্ত পণ্ড করা; পুনরায় পূর্বাবস্থা পাওয়ানো। □ (বিশেষ্য), ( বিশেষণ) উক্ত উভয় অর্থে।;কাঁচা পাকা (বিশেষণ) ১ অর্ধেক পাকা এবং অর্ধেক কাঁচা (কাঁচাপাকা আম)।;২ অর্ধেক সাদা অর্ধেক কালো(কাঁচাপাকা চুল)। ৩ যে জিনিসের শেষ নিষ্পত্তি হয়নি অথচ নিষ্পত্তির দিকে এগিয়েছে (নিলামের কাঁচা-পাকা দর)।;কাঁচা বয়স (বিশেষ্য) তরুণ; অল্পবয়স। কাঁচা বাঁশে ঘুণ ধরা-অল্প বয়সে নষ্ট হয়ে যাওয়া; অল্প বয়সেই রোগে শোকে জীর্ণ হওয়া।;কাঁচা বুদ্ধি (বিশেষ্য) অপরিণত বুদ্ধি।;কাঁচা মাথা (বিশেষ্য) ১((আলঙ্কারিক)) অপরিণত বুদ্ধি ২ অল্পবয়স্ক ছেলেমেয়েদের মস্তিষ্ক। কাঁচামাল (বিশেষ্য) যে সকল কৃষিজাত বনজ ইত্যাদি দ্রব্য থেকে শিল্প দ্রব্য প্রস্তুত হয়।কাঁচা মিঠা, কাঁচামিঠে, কাঁচামিটে (বিশেষণ) অপক্ব বা কাঁচা অবস্থাতেই মিষ্ট লাগে এমন (কতকগুলি আম কাঁচামিটে আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।;কাঁচা রসিদ (বিশেষ্য) সাময়িক প্রাপ্তিস্বীকার। কাঁচা লেখা (বিশেষ্য) অপরিণত হাতের লেখা; নিম্নস্তরের রচনা।;২ ( বিশেষ্য) খারা হস্তাক্ষর। কাঁচা লোক (বিশেষণ) ১ অনভিজ্ঞ লোক, আনাড়ি ব্যক্তি। কাঁচা হাট (বিশেষ্য) মাছ-তরকারি ও শাকসবজির হাট। কাঁচা হাত (বিশেষ্য) অশিক্ষিত অনিপুণ বা শিক্ষানবিসের হাত। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কন্যা>(প্রাকৃত) কংচা>};