2 Answers
নাদ ১ মানে
[নাদ্] (বিশেষ্য) ১ গর্জন (বজ্রনাদ)। ২ শব্দ; রব (প্রাণ আকুল ভৈল বাঁশীর নাঁদে-বড়ু চণ্ডীদাস)। ৩ উচ্চমধুর ধ্বনি (বংশীনাদ)। নাদবিন্দু (বিশেষ্য) চন্দ্রবিন্দু। নাদিত (বিশেষণ) ধ্বনিত; শব্দিত; নিনাদিত। নাদী(-দিন্) (বিশেষণ) ১ গর্জন করে এমন; গর্জনকারী। ২ ধ্বনি করে এমন; শব্দকারী। নাদিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √নদ্+অ(ঘঞ্)};
11 views
Answered