1 Answers
কর্তব্য মানে
কর্তব্য [ kartabya ] বিণ. ১. করণীয়; অনুষ্ঠেয়; ২. উচিত, বিধেয়।;☐ বি. করণীয় কর্ম (‘একা আমি বসে আছি কর্তব্য সাধিতে’: রবীন্দ্র)।;[সং. √ কৃ + তব্য]।;কর্তব্যতা–বি. ঔচিত্য (আমার কাজের কর্তব্যতা আমিই স্হির করব)।;[কর্তোব্বো] (বিশেষণ) ১ করণীয়। ২ উচিত; বিধেয়। □ (বিশেষ্য) ১ করণীয় কর্ম। ২ উচিত কর্ম।কর্তব্য কর্ম (বিশেষ্য) করণীয় কাজ। কর্তব্যনিষ্ঠ, কর্তব্যপর, কর্তব্য-পরায়ণ (বিশেষণ ) কর্তব্য পালনকারী। কর্তব্যতা (বিশেষ্য) ঔচিত্য; করণীয়তা। কর্তব্য-নিষ্ঠা, কর্তব্য পরতা, কর্তব্য পরায়নতা (বিশেষ্য) কার্যে আসক্তি; কর্তব্যানুরক্তি। কর্তব্যপরাঙ্মুখ, কর্তব্যবিমুখ (বিশেষণ) কর্তব্য কার্য অবহেলাকারী, কর্তব্যে যত্নবান নয় এমন। কর্তব্য-পালন, কর্তব্য সম্পাদন, কর্তব্য সাধন (বিশেষ্য) কর্তব্যকার্য করণ। কর্তব্য-বিমূঢ়, কিংকর্তব্যবিমূঢ় (বিশেষণ) কর্তব্য স্থির করতে অক্ষম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+তব্য};