2 Answers
দাম ১ মানে
[দাম্] (বিশেষ্য) ১ রজ্জু; গরু ইত্যাদি বাঁধার লম্বা দড়ি; ছাঁদন-দড়ি। ২ সুতা। ৩ মালা; কুসুমহার। ৪ গুচ্ছ (তোমার আকুল অলক দামে-কাজী নজরুল ইসলাম)। ৫ একজাতীয় জলজ তৃণ; দল (পাটা-শেওলার দামে নামিয়া আসে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √দো+মন(মনিন্)};
দাম ২ মানে
[দাম্] (বিশেষ্য) ১ মূল্য; ক্রয়-বিক্রয়ে দ্রব্যের বিনিময় নির্ধারণ; দর (ভাল দেখে কিনে লয় দিয়ে ভাল দাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ বেতন; মজুরি। ৩ বেশি মূল্য (কয় মণ পাট রেখেছিলাম, দামে বেচব-শওকত ওসমান)। ৪ ((আলঙ্কারিক)) মর্যাদা (কথার দাম)। দামি, দামী (বিশেষণ) ১ মূল্যবান; অনেক মূল্য এমন (হারায় কতক যা আছে মোর দামি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ((আলঙ্কারিক)) মর্যাদাবান (দামি কথা)। দামড়ি (বিশেষ্য) পুরাতন পয়সার এক অষ্টমাংশ; মুদ্রাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) দ্রম্ম; গ্রি. drachma};