1 Answers
আহ্লাদ মানে
আহ্লাদ [ āhlāda ] বি. ১. আনন্দ, হর্ষ (আহ্লাদে আটখানা); ২. মজা; ৩. স্নেহ বা আশকারা (বেশি আহ্লাদ পেলে ছেলে বিগড়ে যাবে, আহ্লাদ পেলে কুকুর মাথায় ওঠে)।[সং. আ + √ হ্লাদ্ + অ]।আহ্লাদন–বি. আহ্লাদ উত্পাদন।আহ্লাদিত–বিণ. আনন্দিত, হৃষ্ট।আহ্লাদী (-দিন্)–বিণ. (স্ত্রী.) ১. আমোদপ্রিয়া; ২. নেকি; ৩. অতিরিক্ত স্নেহ বা আশকারা পেয়েছে এমন।পুং. আহ্লাদে।আহ্লাদে আটখানা–আনন্দে আত্মহারা।[আল্হাদ্] (বিশেষ্য) ১ হর্ষ; আনন্দ; আমোদ। ২ আশকারা (আহ্লাদ দিয়ে ছেলেটার মাথা খেয়েছো)। আহ্লাদিত (বিশেষণ) প্রীত; হৃষ্ট; আনন্দিত। আহ্লাদী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অতিরিক্ত আমোদপ্রিয়া; হৃষ্টস্বভাবা; আমুদে; আদুরে। □ (বিশেষ্য), (বিশেষণ) কারণে অকারণে আহ্লাদ প্রকাশ করে বা আদর করে এমন। আহ্লাদে, আহ্লাদে আটখাট (বিশেষণ) উল্লাসে আত্মাহারা; খুশিতে ফেটে পড়ে এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+Öহ্লাদ্+অ(ঘঞ্)}