1 Answers
তথা মানে
তথা [ tathā ] অব্য. ১. সেই স্হান, সেখান (তথা হইতে, তথাকার); ২. সেখানে, সেই স্হানে (যথা ইচ্ছা তথা যা); ৩. সেই রকম, তেমন (যথা আয় তথা ব্যয়); ৪. উদাহরণস্বরূপ (তথা, রামায়ণ ও মহাভারতে); ৫. অপিচ, আরও, এমন-কী (সমগ্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ)।;[সং. তদ্ + থা]।;তথাকথিত বিণ. উক্ত নামে পরিচিত, কিন্তু ওই নামের যোগ্যতা বা যথার্থতা বিষয়ে সন্দেহ আছে (সেখানে এসেছিলেন ওই তথাকথিত সাধুরাও)।;তথাকার বিণ. সেখানকার।;তথাগত বি. যিনি তথা অর্থাত্ সেইরূপ নির্বাণগত অর্থাত্ নির্বাণপ্রাপ্ত হয়েছেন, যাতে পুনর্জন্ম না হয় এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি, বুদ্ধদেব।;☐ বিণ. সেই প্রকারে আগত বা গত।;তথাগতি বি. নির্বাণ (‘আসে তথাগতি তোমার প্রগাঢ় আলিঙ্গনে’: সু. দ.)।;তথাচ, তথাপি অব্য. তবুও; তা সত্ত্বেও।;তথাবিধ বিণ. সেইরকম, তাদৃশ।;তথাভূত বিণ. ১. সেই অবস্হাপ্রাপ্ত, তদবস্হ; ২. সেইভাবে উত্পন্ন বা জাত।;তথায় অব্য. বি. সেখানে, সেই স্হানে (‘সত্বর তথায় গমন কর’)।;তথাস্তু অব্য. তাই হোক।;[তথা] (ক্রিয়াবিশেষণ) (অব্যয়) সেখান; সেই স্থান; তৎস্থান; সে জায়গা (তথা হতে)। □ (অব্যয়) ১ সেই স্থানে; সেখানে (তথা নাই)। ২ সেই প্রকার; তেমন (যথা আয় তথা ব্যয়)। ৩ উদাহরণ বা দৃষ্টান্ত স্বরূপ (তথা বাৎস্যায়নে)। ৪ আরও; এমনকি (ঢাকা তথা সমগ্র বাংলাদেশে)। তথাকথিত (বিশেষণ) ঐ নামে আখ্যাত বা প্রচলিত অথচ তাহার সত্যতা সম্বন্ধে সন্দেহ বর্তমান; so called (তথাকথিত সভ্য সমাজে)। তথাকার (বিশেষণ) সেখানকার। তথাগত (বিশেষ্য) ১ বৌদ্ধমতে পুনর্জন্মরহিত এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি; বুদ্ধদেব (তথাগতের কৃপায় পালি, মহাবীরের কৃপায় অর্ধমাগধী-সৈয়দ মুজতবা আলী)। ২ সেইভাবে গিয়েছে বা এসেছে। তথাপি (অব্যয়) তা সত্ত্বেও; তবুও। তথবিধ (বিশেষণ) সেই প্রকার; তাদৃশ। তথাভূত (বিশেষণ) ১ তদবস্থ; যে বা যা সেই অবস্থা পেয়েছে। ২ সেভাবে উৎপন্ন। তথায় (অব্যয়) সেই স্থানে; সেখানে। তথাস্তু (অব্যয়) তাই হোক। যথাতথা (অব্যয়) যেখানে সেখানে; ইতস্তত; যত্রতত্র। {(তৎসম বা সংস্কৃত) তত্র>(প্রাকৃত) তত্থ>};