1 Answers
আস্বাদ মানে
আস্বাদ [ āsbāda ] বি. স্বাদ, রসানুভূতি; তার (দুধের আস্বাদ)।[সং. আ + √ স্বদ্ + অ]।আস্বাদক–বিণ. স্বাদগ্রহণকারী।আস্বাদন–বি. স্বাদগ্রহণ; পান; ভোজন; উপভোগ।আস্বাদণীয়, আস্বাদ্য–বিণ. আস্বাদযোগ্য।আস্বাদা–ক্রি. (কাব্যে) স্বাদ নেওয়া, আস্বাদন করা।আস্বাদিত–বিণ. স্বাদগ্রহণ করা হয়েছে এমন।[আশ্শাদ্] (বিশেষ্য) ১ রসানুভূতি; স্বাদ (বারবার আনিয়াছে বিস্ময়ের অপূর্ব আস্বাদ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আস্বাদন; রসগ্রহণ। আস্বাদক (বিশেষণ) ১ স্বাদগ্রহণকারী। ২ রসগ্রাহী (সাহিত্যের আস্বাদক)। আস্বাদন (বিশেষ্য) ১ স্বাদগ্রহণ; জিহ্বা দ্বারা স্বাদ অনুভবকরণ। ২ রসগ্রহণ (কাব্যের আস্বাদন)। আস্বাদনীয়, আস্বাদ্য (বিশেষণ) আস্বাদনের যোগ্য। আস্বাদিত (বিশেষণ) ১ স্বাদ গ্রহণ করা হয়েছে এমন। ২ অনুভূত। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öস্বদ্+অ(ঘঞ্)}