1 Answers
জিহ্বা মানে
জিহ্বা [ jihbā ] বি. রসনা, জিভ, মুখবিবরের যে অঙ্গ স্বাদগ্রহণে, লেহন করতে এবং (মানুষের ক্ষেত্রে) কথা বলতে সাহায্য করে।;[সং. √ লিহ্ + য + অ (নি.)]।;জিহ্বাগ্র বি. জিভের আগা বা ডগা।;জিহ্বামূল বি. জিভের গোড়া।;জিহ্বামূলীয় বিণ. 1 জিহ্বামূলসংক্রান্ত; 2 জিহ্বামূল থেকে জাত বা উচ্চারিত (জিহ্বামূলীয় ধ্বনি)।;☐ বি. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনি অর্থাত্ ক্ খ্ গ্ ঘ্ ঙ্।;[জিউভা] (বিশেষ্য) যা দ্বারা লেহন করা যায়; রস আস্বাদন করার ইন্দ্রিয়; রসনা; জিভ। জিহ্বাকণ্ডূয়ন (বিশেষ্য) ঝগড়ার জন্য জিভ চুলকানো। জিহ্বাগ্র (বিশেষ্য) জিভের আগা; জিহ্বার অগ্রভাগ। জিহ্বাগ্রবর্তী (বিশেষণ) জিহ্বার অগ্রভাগে আছে এমন। জিহ্বামূল (বিশেষ্য) জিভের গোড়া। জিহ্বামূলীয় (বিশেষণ) ১ জিহ্বামূল বিষয়ক। ২ জিহ্বামূল থেকে জাত বা উচ্চার্য (জিহ্বামূলীয় বর্ণ)। ৩ জিহ্বামূল হতে উচ্চারিত বর্ণ -ক-বর্গীয় ধ্বনি, ক খ গ ঘ ঙ। জিহ্বাস্তম্ভ (বিশেষ্য) জিহ্বার অসাড়ত্ব; জিহ্বার পক্ষাঘাত (ঋষিদেরও জিহ্বাস্তম্ভ ঘটে-কেদারনাথ মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) √লিহ্+ব(কৃন্)+আ(টাপ্)};