3 Answers

আগা ১ মানে

[আগা] (বিশেষ্য) ১ ডগা; অগ্রভাগ (কত পুষ্পের আগা ভাঙ্গে মোচড়ে কলিকা-বিজয় গুপ্ত)। ২ সম্মুখভাগ। ৩ উপরিভাগ। আগাগোড়া (বিশেষ্য) আদ্যন্ত (নাইকো আগাগোড়া-রবীন্দ্রনাথ ঠাকুর) □ (ক্রিয়াবিশেষণ) ১ প্রথম থেকে শেষ পর্যন্ত; আদ্যন্ত (আগাগোড়া রাঁধে আপন হাতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আপাদমস্তক (আমাকে দেখলেই সে আগাগোড়া জ্বলে ওঠে)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র> অগ্‌গ>আগ+ আ= আগা}

8 views

আগা ২ মানে

[আগা] (বিশেষ্য) প্রভু; সম্ভ্রান্ত ব্যক্তি (আগা শিরাজী; আগা সাদেক রোড; আগা মসীহ্ লেন)। {(তুর্কি) আগা }

8 views

আগা মানে

আগা [ āgā ] বি. অগ্রভাগ, উপরের অংশ, ডগা (গাছের আগা, সূচের আগা)।;[সং. অগ্র]।;আগাগোড়া–ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আদ্যন্ত।;

8 views