1 Answers

জিব ১, জিভ মানে

[জিব্‌, জিভ্‌] (বিশেষ্য) মুখমধ্যস্থ যে প্রত্যঙ্গ স্বাদ গ্রহণ করে; রসনা; জিহ্বা। জিবআলগা (বিশেষণ) পেটে কোনো কথা থাকে না এমন; কথা গোপন ও গুপ্ত রাখতে অশক্ত এমন। জিবকাটা (ক্রিয়া) লজ্জা প্রকাশ করা; লজ্জায় দাঁত দিয়ে জিভ চেপে ধরা। জিবচোখানো, জিবচোকানো (ক্রিয়া) খাওয়ার জন্য লোভ করা। জিবছোলা (বিশেষ্য) জিহবা পরিষ্কার করার জন্য পাতলা পাত বা ফলক। জিববাহির হওয়া (ক্রিয়া) ১ সাধ্যের অতিরিক্ত পরিশ্রম করা। ২ অত্যন্ত পরিশ্রমের ফলে কষ্ট অনুভব করা। জিবে (বিশেষণ) জিহ্বার ন্যায় রূপ বা আকৃতি এমন (জিবে-গজা)। জিবে জল পড়া, জিবে জল সরা (ক্রিয়া) লোভের উদ্রেক হওয়া; লোভাতুর হওয়া জিবে দাঁতে সন্বন্ধ, জিভে দাঁতে সন্বন্ধ-সৎ-অসতের বিপরীত সন্বন্ধ। {(তৎসম বা সংস্কৃত) জিহ্বা>};

10 views