10 views

3 Answers

আগ ১ মানে

[আগ্] (বিশেষ্য) আগুন; অগ্নি; অনল (পশ্চিমে নীল লোহিতের খুন-জোশীতে রে লাগে আগ-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অগ্নি> অগ্‌গি> আগি >আগ}

10 views

আগ ৩ মানে

[আগ্] (বিশেষ্য) অগ্রভাগ (কেশের আগ চুম্বয়ে টাগ-চণ্ডীদাস)। □ (বিশেষণ) আদি; প্রথম; সর্বাগ্রবর্তী। ২ সর্বোচ্চ (আগডাল)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>আগ&গ>আগ}। আগতোলা (ক্রিয়া) পুণ্য কার্যের উদ্দেশ্যে কোনো দ্রব্যের কিয়দংশ আগে উঠিয়ে রাখা। আগতোলা সন্দেশ (বিশেষ্য) চূড়া-তোলা বা চূড়াকৃতি সন্দেশ (ময়রা দুর্গামণ্ডা ও আগতোলা সন্দেশের ওজন দিতে আরম্ভ কল্লে-কালীপ্রসন্ন সিংহ)। আগদল (বিশেষ্য) ১ যে সৈন্যদল পথ পরিষ্কার পরিখা-খনন ইত্যাদি কাজ করে অগ্রসর হয়; pioneer । ২ যুদ্ধে বিপক্ষ সৈন্যদলের সম্মুখবর্তী বাহিনী; vanguard। আগদুয়ার (বিশেষ্য) ১ সিংহদ্বার; সদর দরজা। ২ বহির্বাটি (আগদুয়ারে সদাগর পাশা খেলায়-মানিক রাজার গান)। আগপাছ (ক্রিয়াবিশেষণ) অগ্রপশ্চাৎ; পূর্বাপর (আগ-পাছ ভাবা)। আগবাড়ানো, আগবাড়া, আগু বাড়া (ক্রিয়া ) ১ অগ্রবর্তী হওয়া (আগুবাড়ি আসিয়া করিলা দরশন-দৌলত উজির বাহরাম খান; মারুতি যখন এ কাজে আগ্ বাড়িয়েছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর। ২ জিজ্ঞাসিত না হয়ে; গায়ে পড়ে; নিজে থেকে (আগ বাড়িয়ে কথা বলা তোমার অভ্যাস) { (তৎসম বা সংস্কৃত) অগ্র> অগ্‌গ> আগ}

10 views

আগ মানে

আগ১ [ āga ] বি. ১. আগা, অগ্রভাগ; সম্মুখভাগ।;বিণ. অগ্রবর্তী, এগিয়ে আছে এমন; সবচেয়ে উঁচুতে রয়েছে এমন (আগডাল)।;[সং. অগ্র]।;আগপাছ–বি. আগুপিছু, আগের ও পরের ব্যাপার (আগপাছ ভাবা)।;আগবাড়া, আগবাড়ান, আগবাড়ানো–ক্রি. বি. এগিয়ে যাওয়া, কোনো কাজের জন্য আগেই প্রস্তুত হওয়া।;আগুবাড়া–আগবাড়া র রূপভেদ।;আগ২ [ āga ] বি. (কাব্যে) আগুন। [বাং. আগুন]।;

10 views