2 Answers
চিকন ১ মানে
[চিকন্] (অপপ্রয়োগ) (বিশেষণ) ১ চকচকে; উজ্জ্বল; দীপ্তিময়। ২ উজ্জ্বল ও মসৃণ; লাবণ্যপূর্ণ (দেহখানি তার চিকন কালা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সুন্দর; সুশ্রী; মনোহর (চিকন কালা)। চিকনকালা (বিশেষ্য) শ্যামসুন্দর; মনোহর; শ্রীকৃষ্ণ। চিকন চাকন (বিশেষণ) সুন্দর ও সুগঠন; সুশ্রী ও মসৃণ গঠন; শোভন ও সুঠাম (চিকন চাকন গঠনখানি-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) চিক্কণ>};
4 views
Answered
চিকন ২ মানে
[চিকন্] (বিশেষণ) ১ মিহি; লঘু; পাতলা; ফুরফুরে; সরু (চিকন আলের পথে-রখা)। ২ কাপড়ের উপর সূক্ষ্ম সূচিকর্মবিশেষ; বস্ত্রাদির উপর সূচের সূক্ষ্ম কারুকার্য। চিকিনিয়া, চিকনীয়া (বিশেষণ) ১ চিকন; মনোহর। ২ চিকনের কারুকার্যময়; চিকনের সূক্ষ্ম কারু খচিত (মাথায় চিকনিয়া চাঁদ পাল্লা টুপি-কাজী ইমদাদুল হক)। {(ফারসি) চিকিন্, চিকীন };
4 views
Answered