1 Answers

অকিঞ্চন মানে

অকিঞ্চন–বিণ. ১. নিঃস্ব, দরিদ্র; ২. দুঃখী; ৩. সামান্য, তুচ্ছ; ৪. ইতর; ৫. মূঢ।বি. নিঃস্বতা, সংগতিহীনতা, দারিদ্র।[সং. ন (নাই)+কিঞ্চন (=কিছুই) যার]।[অকিন্চন্, অকিন্চোন] (বিশেষণ) ১ কিছুই নেই এমন; নিঃস্ব; দরিদ্র (নিতান্ত অকিঞ্চনের ঘরের হতভাগ্য মলিন শিশু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ তুচ্ছ; নগণ্য (কৃপা প্রভু, কর অকিঞ্চনে-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ ইতর; মূঢ়; অধম (আমি অতি হেয় ও অকিঞ্চন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। অকিঞ্চনতা, অকিঞ্চনত্ব বি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কিঞ্চন;(বহুব্রীহি সমাস)}

6 views