1 Answers
কেনা, কিনা মানে
[কেনা,কিনা] (ক্রিয়া) ক্রয় করা; মূল্য দিয়ে কোনো কিছু গ্রহণ করা; মূল্যের বিনিময়ে কোনো জিনিসের অধিকার লাভ করা। ¨ (বিশেষণ) ক্রীত; মূল্যের বিনিময়ে অধিকৃত; মূল্য দিয়ে নেওয়া হয়েছে এরূপ। ¨ (বিশেষ্য) ক্রয়। কেনা দর (বিশেষ্য) ক্রয়মূল্য; যে দরে কেনা হয়েছে (লাভ হবে না, কেনা দরে বিক্রি করছি)। কেনানো (ক্রিয়া) ১ অপরকে দিয়ে ক্রয় করানো। ¨ (বিশেষণ) অপরকে দিয়ে ক্রীত। ¨ (বিশেষ্য) অপরকে দিয়ে ক্রয় করানো। কেনাবেচা, বেচাকেনা (বিশেষ্য) ১ ক্রয়-বিক্রয়। ২ পণ্য-বিনিময়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রী=(বাংলা) √কিন্+আ=কিনা>কেনা};
7 views
Answered