3 Answers

কিনা ১ মানে

⇒ কেনা১;

6 views

কিনা ২ মানে

[কিনা] (অব্যয়) ১ সন্দেহ বা বিতর্কসূচক শব্দ (টাকা দেবে কিনা জানি না; পড়বে কিনা বলো)। ২ এই কারণে; যেহেতু (জ্বর হয়েছে কিনা তাই আসেনি)। ৩ অর্থাৎ (হ্রী কিনা লজ্জা)। ৪ প্রশ্নবোধক শব্দ (আমার কথাটা ঠিক কিনা?)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিংনু>};

6 views

কিনা মানে

কিনা১ [ kinā ] অব্য. সংশয় বিতর্ক প্রভৃতি সূচক শব্দ (যাবে কিনা বল, করিবে কিনা জানি না); যেহেতু (যাবে কিনা, তাই গাড়ি ডেকেছে); প্রশ্নসূচক শব্দ (বিপদে বুদ্ধি খোলে, ঠিক কিনা?); অর্থাত্‌ (ন্যাশ্‌নালিজম কিনা স্বাদেশিকতার বুলি শুনছি)।;[সং. কিংনু]।;কিনা২, কেনা–ক্রি. ক্রয় করা, মূল্যের বিনিময়ে নেওয়া (নতুন বই কিনেছে)।;☐ বিণ. ক্রয় করা হয়েছে এমন (কেনা গোলাম)।;☐ বি. ক্রয় (কেনাকাটা)।;[< বাং. √ কিন্ + আ কিনা > কেনা]।;কেনাদর–বি. যে দামে কেনা হয়েছে, ক্রয়মূল্য।;কেনান, কিনানো–ক্রি. বি. অপরকে দিয়ে ক্রয় করানো।;কেনাবেচা–বি. ক্রয়-বিক্রয়।;

6 views