শুক্রবারে জুমার সময় মেয়েরা কখন জোহরের নামাজ পড়বে, জুমার নামাজের পর নাকি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
#ইসলাম #জুম্মার নামাজ
4247 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

জুমার সালাতের আজান দেওয়ার পরপরই জোহরের সালাত আদায় করতে পারবেন। জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে হবে না। ওয়াক্ত হয়ে গেলেই তারা সালাত আদায় করতে পারবেন। আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে, সালাতকে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত সময়ের মধ্যে ফরজ করেছেন। সালাতের ওয়াক্ত যখন দাখিল হবে এবং আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আজান হয়ে গেছে, আর যেহেতু আপনি জুমার সালাতে অংশ গ্রহণ করতে পারবেন না, সেহেতু আপনি আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জোহরের সালাত আদায় করে নেবেন।

4247 views Answered

Related Questions

Next steps